বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় দ্বিগুণ হলেও সরকার জনগণের কষ্টের কথা বিবেচনা করে দেশে তেলের দাম সামান্য পরিমাণে বাড়িয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি আমদানিতে সরকারের অতিরিক্ত ব্যয় ইতোমধ্যে প্রায় দুই বিলিয়ন ডলারে পৌঁছেছে।
তিনি আরও বলেন, যুদ্ধ শুরুর আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের যে দাম ছিল, বর্তমানে তা প্রায় দ্বিগুণ। এই পরিস্থিতিতে সরকারের ওপর বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। তবে জনগণের স্বার্থ ও স্বস্তির কথা বিবেচনা করে সেই অনুপাতে দাম বৃদ্ধি করা হয়নি।
মন্ত্রী জানান, সরকার ভর্তুকি দিয়ে হলেও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। জনগণের ভোগান্তি কমানো এবং অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সরকার নিজেই অতিরিক্ত ব্যয়ের বোঝা বহন করছে এবং সীমিত পরিসরে জ্বালানির দাম সমন্বয় করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


