বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই ফুটবল বিশ্বে বাড়ছে উত্তেজনা। ২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল জাতীয় ফুটবল দল। সর্বশেষ ২০১৪ সালে তারা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। এবার নতুন কোচ কার্লো আনচেলত্তির নেতৃত্বে ‘হেক্সা’ জয়ের স্বপ্নে এগোচ্ছে সেলেসাওরা।

এই স্বপ্নের মাঝেই আলোচনায় এসেছেন ব্রাজিলের তরুণ স্ট্রাইকার লুইজ হেনরিক। রাশিয়ার ক্লাব জেনিথে খেলা এই ফরোয়ার্ড জানিয়েছেন, তিনি নিয়মিত বিশ্বকাপ ফাইনালে গোল করার স্বপ্ন দেখছেন।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি জানি না প্রতিপক্ষ কে হবে, কিন্তু আমি প্রতিদিন স্বপ্নে দেখি ফাইনালে গোল করছি। সেই মুহূর্তটা আমার চোখের সামনে বারবার ভাসে।”
তিনি আরও জানান, তার মেন্টর প্রতিদিন তাকে সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে বলেন—সে যেন ফাইনালে জয়সূচক গোল করছে এবং সেরা খেলোয়াড় হচ্ছে। এই মানসিক অনুপ্রেরণাই তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলছে।
চেলসির তরুণ ফুটবলার এস্তেভাওর ইনজুরির কারণে মূল দলে সুযোগ পাওয়া এই স্ট্রাইকার বলেন, সুযোগ পেলে তিনি ক্লাবের পারফরম্যান্স জাতীয় দলেও দেখাতে চান।
তার ভাষায়, “আমি নিয়মিত অনুশীলন করছি এবং সুযোগের অপেক্ষায় আছি। আমি যেকোনো পরিস্থিতিতে দলকে সাহায্য করতে প্রস্তুত।”
বিশ্বকাপ সামনে রেখে এমন আত্মবিশ্বাসী মন্তব্য ব্রাজিল শিবিরে নতুন আশার সঞ্চার করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



