ইংল্যান্ড জাতীয় ফুটবল দল ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের কয়েক দিন আগে বড় ধরনের বিপাকে পড়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে কানসাস সিটির অনুশীলন ক্যাম্পে যাওয়ার পথে দলের গুরুত্বপূর্ণ সরঞ্জামবাহী একটি ভ্যান থেকে বুট, ম্যাচ বলসহ বিভিন্ন প্রশিক্ষণ সামগ্রী চুরি হয়ে গেছে।

প্রতিবেদন অনুযায়ী, চুরি যাওয়া সামগ্রীর মধ্যে অধিনায়ক হ্যারি কেইন ও মিডফিল্ডার জুড বেলিংহ্যামের বুটও থাকতে পারে। পাশাপাশি কোচ টমাস টুখেলের ব্যবহৃত কৌশলগত বোর্ড, বিশ্লেষণ সরঞ্জাম এবং ম্যাসাজ টেবিলও খোয়া গেছে বলে জানা গেছে। ভ্যানে থাকা বলগুলোর মধ্যে মাত্র একটি অবশিষ্ট ছিল।
এ ঘটনায় কানসাস সিটি পুলিশ ইতোমধ্যে দুইজন সন্দেহভাজনকে আটক করে তদন্ত শুরু করেছে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
আগামী বুধবার ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে এমন ঘটনায় দলের প্রস্তুতিতে কিছুটা বিঘ্ন ঘটলেও দ্রুত বিকল্প সরঞ্জাম জোগাড়ের কাজ শুরু করেছে টিম ম্যানেজমেন্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



