Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিশ্বসেরা বিজ্ঞানী তালিকায় সপ্তম স্থানে বাংলাদেশি অধ্যাপক
জাতীয়

বিশ্বসেরা বিজ্ঞানী তালিকায় সপ্তম স্থানে বাংলাদেশি অধ্যাপক

By Mynul Islam NadimJanuary 11, 20262 Mins Read

বাংলাদেশের গৌরব বাড়িয়েছেন মালয়েশিয়া প্রবাসী বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান। সম্প্রতি প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২৬ অনুযায়ী, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় তিনি মালয়েশিয়ায় প্রথম, এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে সপ্তম স্থান অর্জন করেছেন।

অধ্যাপক

Advertisement

বিশ্বের ৩৩,৩৭১ জন বিজ্ঞানীর মধ্যে এই অবস্থান তার গবেষণা, শিক্ষাদান এবং বৈশ্বিক অবদানের ধারাবাহিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। ২০২৫ সালেও তিনি একই র‍্যাঙ্কিংয়ে বিশ্বে সপ্তম স্থানে ছিলেন, যা তার স্থিতিশীল সাফল্যের প্রমাণ।

ড. সাইদুর রহমান স্কলারজিপিএস ২০২৫ অনুযায়ী টেকসই জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি গবেষণায় বিশ্বসেরা হয়েছেন। একই বছরে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ারের যৌথ বিশ্লেষণে বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় তার অবস্থান মালয়েশিয়ার মধ্যে প্রথম, এনার্জি গবেষণায়।

তিনি সানওয়ে ইউনিভার্সিটিতে গবেষণা ও শিক্ষাদানে অসাধারণ অবদান রেখেছেন। উদ্ভাবন, উদ্যোক্তা দক্ষতা এবং শিক্ষার্থীদের প্রশিক্ষণে তার অবদানের জন্য বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০২৫ সালের ওবাদা পুরস্কার-এ ‘বিশিষ্ট বিজ্ঞানী’ ক্যাটাগরিতেও তিনি সম্মানিত হয়েছেন।

গুগল স্কলারে তার এইচ-ইনডেক্স ১৪৫ এবং ৮৬ হাজারেরও বেশি গবেষণাসাইটেশন রয়েছে। এছাড়া ন্যানোম্যাটেরিয়াল ও ন্যানোফ্লুইড গবেষণায় বিশ্বের শীর্ষস্থান অর্জন করেছেন।

ড. সাইদুর রহমান তার ২৮ বছরের গবেষণা অভিজ্ঞতা অনলাইন সেমিনার, ইউটিউব চ্যানেল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণ গবেষকদের সঙ্গে নিয়মিত ভাগ করে নেন।

তিনি নিজ উদ্যোগে ১৫ লাখ মার্কিন ডলারের বেশি ব্যয়ে সানওয়ে ইউনিভার্সিটিতে একটি অত্যাধুনিক গবেষণাগার স্থাপন করেছেন, যেখানে জ্বালানি প্রযুক্তি, এনার্জি স্টোরেজ, সৌর শক্তি ও বিশুদ্ধ পানি উন্নয়নের গবেষণা হচ্ছে।

বাংলাদেশ সরকার তাকে ২০২২ সালে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে স্বীকৃতি প্রদান করে। ড. সাইদুর রহমান বলেন, “এই অর্জন কোনো একক ব্যক্তির নয়, এটি শিক্ষার্থী, গবেষণা দল, সহকর্মী ও অর্থায়নকারী সংস্থার সম্মিলিত প্রচেষ্টার ফল।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
Tika

শিশুর টিকা কার্ড দেখে কীভাবে বুঝবেন কোন টিকা দেওয়া হয়েছে

June 29, 2026
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

June 29, 2026
প্রধানমন্ত্রী

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেটের মূল্য কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

June 29, 2026

Latest News

Tika

শিশুর টিকা কার্ড দেখে কীভাবে বুঝবেন কোন টিকা দেওয়া হয়েছে

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রধানমন্ত্রী

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেটের মূল্য কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কুমিল্লার শিক্ষার্থী

সংসদে প্রধানমন্ত্রীর সেলফিতে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

মন্ত্রী

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ : মন্ত্রী

সজারু

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে হেঁটে যাচ্ছে সজারু, জানুন ভাইরাল ভিডিওর আসল রহস্য

Primary

মাঠ নিশ্চিতের নির্দেশ, খেলাধুলা বাধ্যতামূলক ৪র্থ শ্রেণি থেকে

বিদ্যুত

বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা

পুলিশের শীর্ষ পর্যায়

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa