জুমবাংলা ডেস্ক : ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন, এলাকার মানুষের সমস্যার কথা শুনে আপনাদের সাথে পরামর্শ করে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্ঠা করব। একটি একটি করে সমাধান করব। যতগুলো বস্তি আছে, যেখানে নিম্ন আয়ের মানুষের বসবাস করেন তাদের যে সমস্যাগুলো আছে, সকল সমস্যার সমাধান ধীরে ধীরে আমাদের করতে হবে।

আরাফাত

Advertisement

আজ সোমবার সকাল ১১টায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ এ. আরাফাত বলেন,‌ ‘বিভিন্ন সমস্যার কারণে অনেকে ভোট দিতে আসতে পারেন না। যতবেশি মানুষ ভোট দিতে আসবে নৌকা ততবেশি ভোট পাবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। ঢাকা-১৭ আসনের এই নির্বাচনের মাধ্যমে গোটা বিশ্বকে আমরা দেখিয়ে দেব, আওয়ামী লীগ থাকলে এদেশে গণতন্ত্র থাকে।’

তিনি আরো বলেন, ‘স্বাধীনতাবিরোধী উগ্রবাদী মৌলবাদী অপশক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে।

তারা জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে ষড়যন্ত্র করে আমাদের পরাজিত করতে চায়। এখানে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ ভোট বিপ্লবের মাধ্যমে তাদের জবাব দিতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে তাদের জবাব দিতে হবে।
এরা একটা অরাজক পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে। সেদিকে আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাবেন।’
ভোটের মাধ্যমে আমরা নৌকার জোয়ার বয়ে দেব উল্লেখ করে আরাফাত বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন, অত্র এলাকায় যে সমস্যাগুলো পুঞ্জিভূত হয়ে আছে সেগুলোর সমাধান করব। এই আসনে আগে আওয়ামী লীগের ঘরের কোনো এমপি ছিল না। আমি আপনাদের ঘরের লোক, আওয়ামী লীগের লোক।

থামছেই না নেহা মালিকের সাহস, নতুন লুক তুমুল ভাইরাল

এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সহসভাপতি মো. ওয়াকিল উদ্দিন, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইহসাক মিয়াসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.