জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি)-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এবার ট্যালেন্টপুল ও সাধারণ দুই গ্রেডে বৃত্তি পাচ্ছে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী।

এদিন ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির, আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
এ জুনিয়র বৃত্তি পরীক্ষায় সারাদেশে প্রায় প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী অংশ নেয়। দেশের ৬১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা। বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা। গত বছরের ২৮ ডিসেম্বর সারাদেশে একযোগে শুরু হয়েছিল এই পরীক্ষা। সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয়েছে দুপুর ১টায়।
এবার শিক্ষার্থীরা দুইভাবে তাদের পরীক্ষার ফল দেখতে পারবেন—অনলাইন ও এসএমএস পদ্ধতিতে।
অনলাইন পদ্ধতি: শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই dpe.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল ২০২৬ (2026) দিলেই ফল দেখতে পাবেন।
এসএমএস পদ্ধতি: এছাড়া শিক্ষার্থীরা চাইলে তাদের মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে ১৬২২২ (16222) নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে ফলাফল দেখতে পাবেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এবার পরীক্ষার্থীদের ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য কোটা বরাদ্দ করা হয়েছে। এ বৃত্তি বণ্টন করা হয়েছে বোর্ড ভিত্তিক। উপজেলা পর্যায়ে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য কোটা বরাদ্দ হয়েছে। নীতিমালা অনুযায়ী বৃত্তি দেয়া হচ্ছে শিক্ষার্থীদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


