ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ সামনের দিকে এগোবে নাকি বিভাজনের পথে যাবে—এই সিদ্ধান্ত নিতে হবে জনগণকেই। তিনি একই সঙ্গে সবাইকে অনৈক্য, বিভেদ ও অশান্তি থেকে দূরে থাকার আহ্বান জানান।

সিদ্ধান্ত

Advertisement

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও পৌরসভার জাগরণী ক্লাব স্কুল মাঠে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বহু আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে এই নির্বাচন এসেছে। তাই তিনি ভোটারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অনুরোধ করেন।

এ সময় তিনি আরও জানান, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বিএনপি ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা নিয়েছে, যা নারীদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখবে।

এর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনি প্রচারণা আরও জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে দলের চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরাঞ্চলের তিন জেলা—দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী সফর করবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওইদিন তারেক রহমানের সমাবেশে যোগ দিতে ঠাকুরগাঁওবাসীর প্রতি আহ্বান জানান এবং দলীয় কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার নির্দেশনা দেন।

Buil

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.