Close Menu
Bangla news
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
Bangla news
Home বিয়েতে মাইক বাজানোয় কনের বাবা-মাকে বেত্রাঘাত, জরিমানা!
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

বিয়েতে মাইক বাজানোয় কনের বাবা-মাকে বেত্রাঘাত, জরিমানা!

জেলা প্রতিনিধিShamim RezaNovember 28, 20253 Mins Read
Advertisement

নোয়াখালীর হাতিয়ায় সভ্য সমাজে মধ্যযুগীয় বর্বরতার একটি নজির স্থাপিত হলো। শুধুমাত্র বিয়ে বাড়িতে মাইক বাজানোর অপরাধে বেত্রাঘাতের শিকার হলেন এক কনে ও তার মা-বাবাসহ পরিবারের সবাই। ক্ষমা চেয়েও মেলেনি পরিত্রাণ। দাবি করা হয়েছে মোটা অঙ্কের জরিমানা। জরিমানা দিতে না পারায় জামাতার উপার্জনের একমাত্র অবলম্বন অটোরিকশাটিও আটকে রাখা হয়েছে। এ ঘটনায় পরিবারটি চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।

Noyakhali

গতকাল বুধবার দুপুরের দিকে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্থানীয় একটি অনানুষ্ঠানিক বিচার সভায় এ অমানবিক রায় দেওয়া হয়।

জানা যায়, সেপ্টেম্বর মাসে বুড়িরচর এলাকার শাহজাহানের মেয়ের বিয়ে সম্পন্ন হয়। কিন্তু তখন অনুষ্ঠান না করে গতকাল বিয়ের অনুুষ্ঠান করা হয়। এ উপলক্ষে আনন্দ প্রকাশ করতে গিয়ে তারা সামান্য সময়ের জন্য মাইক ব্যবহার করেছিলেন। স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই পরিবারের কাছে এর জবাব চাইতে গেলে সেখানে হট্টগোল সৃষ্টি হয়। এক পর্যায়ে সেখানে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে স্থানীয় প্রভাবশালী কয়েকজন এ বিচার বসান।

মেয়ের বাবা শাহজাহান জানান, আমি গরিব মানুষ। মেয়ের বিয়েতে শখ করে মাইক বাজিয়েছি। এজন্য আফসার, ছারোয়ার ও মালেক আমাদের পরিবারের সবাইকে মারধর করে। তারা আবার আমাদের জন্য সালিশ বাসায়। আলাউদ্দিন মাঝি, তছলিম, আনোয়ার মাঝি, সেন্টু ও রফিকসহ কয়েকজন সালিশদার আমাদের সবাইকে ১৫টি করে বেত মারার সিদ্ধান্ত নেয়। আমি এবং পরিবারের সবাই বারবার ক্ষমা চাওয়ার পরেও তারা কর্ণপাত করেনি। সবাইকে বেত মারার পর তারা ৩০ হাজার টাকা জরিমানাও করে। জরিমানার টাকা জোগাড় করতে না পারায় আফছার আমার মেয়ের জামাইয়ের অটোরিকশা আটকে রেখেছে। সমাজে অনেকের কাছে গিয়েছি, কোনো বিচার পাইনি।

সালিশে উপস্থিত থাকা একজন আলা উদ্দিন মাঝি বলেন, মাইক বাজানোর বিষয়ে আফসার জিজ্ঞেস করার কারণে হট্টগোল বাধে। ওখানে আফছারের ৫০ হাজার টাকা হারিয়ে গিয়েছে। যদিও আমরা তার সঠিক প্রমাণ পাইনি। তবুও আমাদের মধ্যে একজন সালিশদার এই টাকার ক্ষতিপূরণ হিসেবে ৩০ হাজার টাকার রায় দিয়েছে। সালিশে মহিলাদেরকে বেত মারা হয়নি, পুরুষদেরকে মারা হয়েছে।

মহিলাদেরকে শাসন করার জন্য ঘরের মুরুব্বি হিসেবে শাহজাহানকে দায়িত্ব দেওয়া হয়েছে- তিনিই বেত মারবেন।

স্থানীয়রা বলছেন, এ ধরনের বিচার বা সালিশ সম্পূর্ণরূপে বেআইনি। বাংলাদেশের আইন অনুযায়ী শুধুমাত্র প্রতিষ্ঠিত আদালতই ফৌজদারি অপরাধের বিচার ও শাস্তি দিতে পারে। গ্রাম আদালতে বেত্রাঘাতের মতো শারীরিক শাস্তি দেওয়ার কোনো এখতিয়ার নেই। এই ঘটনা শুধু ব্যক্তি স্বাধীনতার লঙ্ঘন নয়, এটি ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে। অপরাধীরা নিজেদেরকে আইনের ঊর্ধ্বে মনে করে এই ধরনের বর্বরতা চালিয়ে যাচ্ছে। মাইক বাজানোর জন্য এভাবে একটি পরিবারকে নির্যাতন করা এবং আর্থিকভাবে পঙ্গু করে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।৷ এ বিষয়ে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

https://inews.zoombangla.com/best-5-smartphone-best-camerae/

এ বিষয়ে সাগরিয়া ফাঁড়ির পুলিশ পরিদর্শক এসআই ফরহাদ হোসেন বলেন, বিয়েতে মাইক বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। আমি উভয়পক্ষকে বলেছি আইনি ব্যবস্থা নিতে। তারা গ্রাম্য সালিশের আয়োজন করায় আমি আর সেখানে থাকিনি। এরপরে তারা আমাকে আর কিছু জানায়নি। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘বেত্রাঘাত’ কনের চট্টগ্রাম জরিমানা বাজানোয় বাবা-মাকে বিভাগীয় বিয়েতে মাইক বাজানো বিয়েতে, মাইক সংবাদ
Related Posts
Mohammadpur

মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা

December 8, 2025
Manikganj

পিবিআইয়ের তৎপরতায় সাড়ে তিন বছর আগে চুরি হওয়া গাড়ি উদ্ধার

December 8, 2025
নিজ বাড়ি

নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে ‘গলা কেটে হত্যা’

December 7, 2025
Latest News
Mohammadpur

মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা

Manikganj

পিবিআইয়ের তৎপরতায় সাড়ে তিন বছর আগে চুরি হওয়া গাড়ি উদ্ধার

নিজ বাড়ি

নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে ‘গলা কেটে হত্যা’

Manikganj

মানিকগঞ্জে জুলাই স্মৃতি স্তম্ভ ও স্কুলবাসে অগ্নিসংযোগ: গ্রেফতার ৪

মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ

রংপুরে নিজ ঘর থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃত্বে মোশারফ-শান্ত-মিজান

Hangor

জেলের জালে আটকা পড়ল ১৫ মণ ওজনের হাঙর

medical camp

ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের ভিড়, খালেদা জিয়ার আরোগ্য কামনা

খালেদা জিয়া

খালেদা জিয়ার সুস্থতায় নিকুঞ্জের জাহিদ ইকবাল চত্বরে বিশেষ দোয়ার আয়োজন

14 talented individuals

১৪ জন কৃতি সন্তানকে সম্মাননা স্মারক প্রদান করলেন ঢাকাস্থ লালমনিরহাট জেলা সমিতি

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.