Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home লন্ডনে ক্যাফে খুললেন নীল চোখের সেই চা-ওয়ালা
আন্তর্জাতিক

লন্ডনে ক্যাফে খুললেন নীল চোখের সেই চা-ওয়ালা

By Saiful IslamJuly 19, 20232 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : এক সাধারণ চা বিক্রেতা আরশাদ খানের চোখের জাদুতে মুগ্ধ হয়েছিল নেটদুনিয়া। মুহূর্তে ভাইরাল হয়েছিলেন তিনি। এর পর কেটে গেছে সাতটি বছর। সাধারণ সেই চা বিক্রেতা সম্প্রতি লন্ডনে ক্যাফে খুলেছেন। উদ্দেশ্য শুধু চা খাওয়ানো নয়। দেশীয় সংস্কৃতিকে ইউরোপে ছড়িয়ে দিতে চাইছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আরশাদ জানিয়েছেন, নিজের হাতে কেটলিতে চা বানিয়ে মাটির ভাঁড়ে পরিবেশন করবেন। আর এভাবেই দক্ষিণ এশিয়ার সংস্কৃতিকে গোটা বিশ্বের সামনে তুলে ধরবেন তিনি।

২০১৬ সালে জিয়া আলি নামের এক চিত্রগ্রাহক তার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন। সেই ছবি রাতারাতি ভাইরাল হয়ে যায়। এর পরই পাকিস্তানে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান নীল চোখের আরশাদ।

লন্ডন শহরের পূর্ব দিকের ইলফোর্ড লেনে সম্প্রতি ক্যাফে খুলেছেন তিনি। টেমসের তীরের এই অংশে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের নাগরিকদের ঘন বসতি রয়েছে। তাদের নিজের হাতে চা খাওয়াতে চাইছেন আরশাদ। ক্যাফে উদ্বোধনের পর গণমাধ্যমে কথা বলেছেন আরশাদ। তার ভাষায়, ‘লন্ডন যাওয়ার হাজার হাজার অনুরোধ পেয়েছি। এতোদিন সেগুলি অগ্রাহ্য করছিলাম। এবার সেখানে যাওয়ার পরিকল্পনা করেছি। নিজের হাতে লন্ডনের ভক্তদের চা খাওয়াব।’

লন্ডনে ক্যাফে খুলে আরশাদ ক্যাফের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। এতে একটি গোল টেবিলে সাজানো মাটির ভাঁড়ের চায়ের ছবি দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে কেটলি ও বিস্কুট। যার উপরে লেখা হয়েছে দোকানের নাম, ‘ক্যাফে চায়েওয়ালা’। পাশেই রয়েছে বিজ্ঞাপনের ক্যাচ লাইন, ‘মটকা টি, দেশি কড়ক চায়ে!’

এর আগে ২০২০-তে ইসলামাবাদে ক্যাফে খোলেন আরশাদ যার নাম ছিল, ‘ক্য়াফে চাওয়ালা রুফটপ’।

ইনস্টাগ্রামে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে উল্লেখ করেছেন আরশাদ। সেখানে নিজের জীবনের গল্পের কথা লিখেছেন তিনি। সামান্য একজন চা-ওয়ালা হিসেবে কীভাবে খ্যাতির শীর্ষে পৌঁছলেন? কেমন করেই বা ব্যবসাকে দেশের বাইরে নিলেন তিনি? লম্বা এই যাত্রার উত্থান-পতনের ঘটনাবলি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই সামনে আনেন তিনি।

২০১৬-র ভাইরাল ছবির পর একাধিক মডেলিং ও সিনেমায় কাজ করার সুযোগ পান আরশাদ। রূপালি দুনিয়াতে পা-ও রাখেন আরশাদ। তবে কখনই ভোলেননি নিজের অতীত। চাওয়ালা হিসেবে পাওয়া খ্যাতি বজায় রাখতে বদ্ধপরিকর নীল চোখের এই পাকিস্তানি। সূত্র: হিন্দুস্তান টাইমস

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক ক্যাফে খুললেন চা-ওয়ালা, চোখের নীল লন্ডনে সেই
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

February 5, 2026
সতর্কবার্তা শি'র

যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্কবার্তা শি’র

February 5, 2026
ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

February 5, 2026
Latest News
ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

সতর্কবার্তা শি'র

যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্কবার্তা শি’র

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

ভারত ম্যাচ বয়কট

ভারত ম্যাচ বয়কটের পেছনে বাংলাদেশ নাকি অন্য ইস্যু, জানালেন পাক প্রধানমন্ত্রী

সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.