বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ৮০০ নার্স নিয়োগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনে নেমেছেন নার্সরা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করেছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটেছে।

নার্স নিয়োগ

Advertisement

আন্দোলনকারীরা দাবি করেছেন, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ও যোগ্য প্রায় ৩০০ নার্সকে গোপনে বাদ দেওয়া হয়েছে। এর বদলে, টাকার বিনিময়ে আরও ৩০০ জনকে নিয়োগ দেয়া হয়েছে। নার্সরা জানিয়েছেন, এসব সিদ্ধান্ত উপাচার্যকে জানানো হয়নি এবং তা বাস্তবায়ন করেছে একটি গোপন চক্র।

আন্দোলনরত নার্সরা বলছেন, দীর্ঘদিন ধরে তারা স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে অপেক্ষা করেছেন। কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। তারা অবিলম্বে অনিয়মে জড়িতদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা নেওয়া এবং বাদ পড়া যোগ্য নার্সদের পুনর্বহালের দাবি জানিয়েছেন।

এর আগে, গত ১১ আগস্ট ২০২৫ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএমইউ ৮০০ জন ‘সিনিয়র স্টাফ নার্স’ নিয়োগ দেবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট নিয়োগের ৯৩ শতাংশ হবে মেধাভিত্তিক। এ ছাড়া মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ১ শতাংশ সংরক্ষিত থাকবে।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদের জন্য বলা হয়েছে, তাদের অবশ্যই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে রেজিস্টার্ড হতে হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.