ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। ইতোমধ্যে কিছু কিছু ভোটকেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে। সারা দেশ থেকে প্রতিনিধিরা এসব তথ্য সংগ্রহ করে পাঠকদের জন্য প্রতিনিয়ত তুলে ধরছেন।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী ১২টি আসনে এগিয়ে আছে বিএনপি, জামায়াতে ইসলামী এগিয়ে আছে তিনটিতে এবং একটিতে এগিয়ে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বিএনপি এগিয়ে থাকা আসনগুলো হলো—ঠাকুরগাঁও-১, নাটোর-১, নাটোর-২, ফরিদপুর-২, ফরিদপুর-৩, ভোলা-৪, ঢাকা-৭, মৌলভীবাজার-৩, কুমিল্লা-৫, কুমিল্লা-৬, রাঙামাটি ও বান্দরবান।
জামায়াতে ইসলামী এগিয়ে থাকা আসনগুলো হলো—বাগেরহাট-২, গাজীপুর-৪, কুষ্টিয়া-৩।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ইসলামী আন্দোলন বাংলাদেশ এগিয়ে থাকা আসনতি হলো—বরগুনা-১।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


