Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপ হবে আগামীকাল
জাতীয়

বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপ হবে আগামীকাল

By Shamim RezaOctober 4, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : আগামীকাল শনিবার দুপুর আড়াইটায় বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপ অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের বৈঠক-পরবর্তী ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপের প্রথম দিন বিএনপির সঙ্গে সংলাপ হবে বলে তিনি জানান।

DR Yunus

Advertisement

তিনি বলেন, অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ পরে হবে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার ছয়টি কমিশনের মধ্যে পাঁচটি চূড়ান্ত করেছে এবং যেকোনো সময় সেটি ঘোষণা করা হবে। একটি কমিশন এখনো চূড়ান্ত হয়নি, কারণ কয়েকজন সদস্য এখনো সম্মতি জানাননি। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশ থেকে ছয় রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে বলেও উল্লেখ করেন প্রেস সচিব শফিকুল আলম। এর মধ্যে দুজন হাইকমিশনার এবং চারজন রাষ্ট্রদূতকে বাংলাদেশে ফেরত আসতে বলা হয়েছে। তাঁরা আগামী ডিসেম্বরে অবসরে যাবেন।

ভুল তথ্য না ছড়ানোর আহ্বান : অন্তর্বর্তী সরকার বাকস্বাধীনতায় বিশ্বাসী জানিয়ে ভুল তথ্যের বিষয়ে সতর্ক হতে সংবাদমাধ্যমগুলোকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, ‘ডিসি নিয়োগে অর্থ লেনদেনসংক্রান্ত যে সংবাদ দৈনিক কালবেলা প্রকাশ করেছে তা খতিয়ে দেখা হবে। আমরা এটা খতিয়ে দেখছি।

রিপোর্টটি কতটা সত্য তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের পত্রিকাগুলোর আলোকে বলতে পারি, অমরা ফ্রিডম অব স্পিচে বিশ্বাস করি। আশা করব, নিউজ প্রেজেন্টেশনে কোনো ধরনের মিস ইনফরমেশন যেন না ছাড়ায়। এ ঘটনায় একটি হাই লেভেল কমিটি হবে। এতে কয়েকজন সিনিয়র সাংবাদিককেও এনগেজ করছি।

এই রিপোর্ট ঠিক ছিল নাকি সেটাও দেখছি এবং এই রিপোর্টের আলোকে আমরা স্টেপ নিচ্ছি।’ তিনি বলেন, শ্রমিক অসন্তোষ নিরসনে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা উপদেষ্টামণ্ডলী ও কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন, যাতে শ্রমিকদের বিক্ষোভের বিষয়ে তাত্ক্ষণিক এবং লাস্টিং একটা স্টেপ নেন। আমার মনে হয়, সামনে ভালো কিছু পদক্ষেপ দেখবেন। আমরা আশা করি, এতে বিক্ষোভ শেষ হবে।’

এ ছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে বার্ষিক ১১০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করার কথাও জানান তিনি। প্রেস সচিব বলেন, ‘গত ১৫ বছর যারা সরকারের কাছের ছিল, এই সরকার চায় না তারা গুরুত্বপূর্ণ পদে থাকুক।’

মালদ্বীপের কারাগারে আটক বন্দিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ : মালদ্বীপের কারাগারে আটক সাজাপ্রাপ্ত বাংলাদেশি বন্দিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ জন্য বন্দিদের স্থানান্তরের বিষয়ে মালদ্বীপ সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের মধ্যে চুক্তির খসড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন করা হয়েছে। গতকাল প্রধান উপদেষ্টা পরিষদের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন দেশে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তিদের নিজ দেশে সাজা ভোগ করার সুযোগ প্রদানের জন্য বিভিন্ন দেশের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি সম্পাদন করা হয়ে থাকে। ওই চুক্তির আওতায় চুক্তিবদ্ধ দেশে বিভিন্ন সাজাপ্রাপ্ত ব্যক্তিরা নিজ দেশে সাজা ভোগ করার সুবিধাপ্রাপ্ত হন। বাংলাদেশের সঙ্গে বর্তমানে ভারত, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের এই চুক্তি রয়েছে।

এ ছাড়া পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত, বাংলাদেশ ও কাতার সরকারের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুসমর্থনের প্রস্তাব এবং রপ্তানি নীতি ২০২৪-২৭-এর খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

মিজানুর রহমান আজহারী কেন দেশ ছেড়েছিলেন

রপ্তানি নীতি ২০২৪-২৭-এর খসড়ার অনুমোদন : অর্থনৈতিক উন্নয়নে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্যকে অনুসরণ করে বিশ্ববাণিজ্য পরিস্থিতি ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতি প্রণয়নের লক্ষ্যে প্রতি তিন বছর অন্তর রপ্তানি নীতি প্রণয়ন করা হয়ে থাকে। এই ধারাবাহিকতায় রপ্তানি নীতি ২০২৪-২৭-এর খসড়া প্রণয়ন করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa