বিএনপি বর্তমানে চাঁদাবাজ ও মামলাবাজদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

নিয়ন্ত্রণ

Advertisement

সোমবার (৯ ফেব্রুয়ারি) দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপাড় শিশু পার্কে আয়োজিত এক উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে গড়ে ওঠা বিএনপির বহু ত্যাগী কর্মী এখন নিজ দলেই অবহেলিত ও কোণঠাসা অবস্থায় আছেন। তাঁর দাবি, বিএনপির অনেক নেতাকর্মী গোপনে এনসিপির কাছে এসে হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন।

তিনি বলেন, ওই কর্মীরা জানান— দীর্ঘ ১৭ বছর নানা নির্যাতন ও দমন-পীড়নের মধ্যেও তাঁরা দলটিকে টিকিয়ে রেখেছেন এবং মাঠে সক্রিয় থেকেছেন। কিন্তু বর্তমান সময়ে এসে চাঁদাবাজরা দলটির নিয়ন্ত্রণ নিয়েছে, আর আগস্টের পর যুক্ত হয়েছে মামলাবাজরাও।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, যাঁরা বছরের পর বছর গ্রাম-গঞ্জে বিএনপির সংগঠন ধরে রেখেছিলেন, তাঁরা একসময় দলের ভেতরে ন্যায়বিচারের আশা দেখতেন। কিন্তু ৫ আগস্টের পর হঠাৎ করেই এমন সব মানুষ সামনে আসতে দেখা গেছে, যাঁদের গত ১৭ বছরে রাজনৈতিক মাঠে পাওয়া যায়নি। তাঁর ভাষায়, তারা যেন ‘বসন্তের কোকিলের মতো’ আবির্ভূত হয়ে দলটির দখল নিয়েছে।

বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বর্তমান অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, অনেকেই প্রশ্ন করছেন— এত কষ্ট আর ত্যাগ কাদের জন্য ছিল? এখন বাজারে গেলে লজ্জায় মাথা তুলে দাঁড়ানো যায় না, কারণ সাধারণ মানুষ তাদের চাঁদাবাজ দলের কর্মী বলে মনে করে। অথচ বাস্তবে তারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন।

উঠান বৈঠকে উপস্থিত শিশুদের উদ্দেশেও কথা বলেন এনসিপির এই প্রার্থী। তিনি বলেন, উপস্থিত অনেক শিশুই এখনও ভোটার হয়নি, ফলে তারা ভোট দিতে পারবে না। তবে তারা চাইলে নিজেদের বাবা-মা, চাচা-খালু ও আত্মীয়স্বজনদের কাছে পরিবর্তনের বাংলাদেশের বার্তা পৌঁছে দিতে পারে এবং শাপলা কলি প্রতীকে তাকে ভোট দেওয়ার আহ্বান জানাতে পারে। তিনি বলেন, এতে করেই তারা তাকে ভোট দেওয়ার সমান ভূমিকা রাখতে পারবে।

এ উঠান বৈঠকে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.