ঝিনাইদহের কালীগঞ্জে একই স্থানে বিএনপির দু’গ্রুপের ইফতার মাহফিল আয়োজন করায় সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

রোববার (৮ মার্চ) সকালে পৌর এলাকার নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডের পেছনের মাঠে এ নির্দেশনা জারি করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, রোববার ওই মাঠে গত সংসদ সদস্য নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী বহিষ্কৃত সাইফুল ইসলাম ফিরোজ এবং ধানের শীষ প্রতিকের প্রার্থী রাশেদ খানের পক্ষ থেকে ইফতার মাহফিলের অনুমতি চেয়ে আবেদন করা হয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
একই সময়ে এবং একই স্থানে দুইপক্ষের পাল্টা ইফতার মাহফিলের আয়োজন করায় উপজেলা প্রশাসন সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে সকল ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


