ত্রয়োদশ সংসদ নির্বাচনে আগে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তিন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতারা দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়ায় তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন উপজেলার বায়েক ইউনিয়ন বিএনপি সভাপতি মো. নাজমুল হাসান, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. কামাল মিয়া।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ জানান, কসবা উপজেলার বায়েক ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করছিলেন। এ কারণে তাদের বহিষ্কার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


