বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, যদি বিএনপি ক্ষমতায় আসে, সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজন করা হবে। তিনি আরও বলেছেন, সংখ্যাগরিষ্ঠতা পেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে এই ঘোষণা দেন তারেক রহমান।
তিনি বলেন, বিএনপি সরকার এক ব্যক্তিকে দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ সীমিত করবে। পাশাপাশি সংবিধানের ৭০ অনুচ্ছেদ উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া, ৩১ দফার ভিত্তিতে উচ্চ কক্ষ গঠনেরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এটি তারেক রহমানের নেতৃত্বে প্রথমবারের নির্বাচনি ইশতেহার, যা ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে প্রণয়ন করা হয়েছে। নির্বাচনি ইশতেহারটি পাঁচটি অধ্যায়ে বিভক্ত—
-রাষ্ট্র ব্যবস্থার সংস্কার
-বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন
-ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার
-অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন
-ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি
এই পাঁচ অধ্যায়ে দলটি দেশের সার্বিক উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি তুলে ধরেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


