বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এলে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শুক্রবার (১২ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৎস্যজীবী দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ড. আব্দুল মঈন খান বলেন, জিয়াউর রহমানের সময় প্রণীত বাজেট কোনো নির্দিষ্ট শ্রেণির জন্য ছিল না, বরং তা ছিল খেটে খাওয়া সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে তৈরি। তাঁর মতে, সেই সময়ের নীতিগত দিকনির্দেশনার কারণেই বাংলাদেশ অর্থনৈতিকভাবে সামনে এগিয়ে যেতে শুরু করে।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে দেশকে আন্তর্জাতিক অঙ্গনে একটি পরিচিত অবস্থানে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। তার নীতি ও আদর্শ অনুসরণ করা হলে বাংলাদেশ ভবিষ্যতে সঠিক পথেই এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



