বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপি গণমানুষের দল, কিন্তু দলের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তাকে আগে গ্রেফতার করতে হবে। জনগণের সেবায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা সহ্য করা হবে না।

বিএনপি

Advertisement

আজ বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে নির্বাচন-পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

এসময় তিনি আরও বলেন, জনগণ ভালোবেসে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় বসিয়েছে, তাই জনগণের সুখ-দুঃখে পাশে থাকার দায়িত্ব বিএনপি সরকারের। সেই অঙ্গীকার নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ শুরু করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সভাপতিত্বে এবং উপজেলা ভূমি সহকারি কর্মকর্তা সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। আমান উল্লাহ আমান প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন- সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও ভূমিদস্যুতা চলবে না। দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সে যদি আমার দলের লোকও হয়, তাকে আগে গ্রেফতার করুন।

তিনি আরও বলেন, ২০২৪ সালে যে চেতনা নিয়ে আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি, সেই বৈষম্যহীন ও ন্যায়সঙ্গত সমাজ গঠনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় উপস্থিত সুধীজন সাভারে উন্নয়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। সেগুলো মনোযোগ দিয়ে নোট নেন আমান উল্লাহ আমান এবং সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়নের আশ্বাস দেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.