Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি নির্বাচন প্রসঙ্গে জামায়াতের সমালোচনা করে যা বললেন বিএনপির দুদু
রাজনীতি

নির্বাচন প্রসঙ্গে জামায়াতের সমালোচনা করে যা বললেন বিএনপির দুদু

By Saiful Islamআগস্ট 30, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে জামায়াত ইসলামীর অবস্থানের সমালোচনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, কেউ কেউ বলছেন, বন্যায় ভাসছি, আবার এখন নির্বাচনের দরকার কি? যারা যেমন তারা তেমনই কথা বলবেন। কিছু মানুষ আছে, কিছু দল আছে আমাদের সঙ্গে থাকলেও ১৯ টা সিট পায়, আমাদের থেকে বেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে থাকলে তারা তিনটা সিট পায়, তারা ভোট তো ভয় পাবেই, এটা অস্বাভাবিক কিছু না।

Jamaat-BNP

Advertisement

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে’ এক অবস্থান কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি নির্বাচনের জন্য তোড়জোড় করছে; আমরা এই মুহুর্তে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছি না। জাতিয় ক্রাইসিস চলছে, রক্তের দাগ, ক্ষতবিক্ষত হওয়া শহিদ পরিবারগুলো, বিভিন্ন জেলায় বন্যার কবলে পড়ে পড়েছে। এটাকে আমরা এই মুহূর্তের রাজনীতি হিসেবে নিয়েছি। এটাকে কেউ যদি রাজনীতি বলে রাজনীতি, আবার কেউ যদি বলে মানবিক দায়িত্ব তাহলে মানবিক দায়িত্ব। আমরা মনে করি, এ বিষয়গুলো সমাধান না করে নির্বাচনের কথা তোলা, যৌক্তিক মনে করি না।

এ বিষয়ে দুদু বলেন, ভোট ছাড়া, মানুষের ভোটিং পাওয়ার ছাড়া কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলে আমার জানা নেই। সেজন্য এক নম্বর চয়েজ, দিন-তারিখ বিএনপি দেয় নাই, আমি দিতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব সংবিধানের আলোকে গণতন্ত্রের ভাবনায় নির্বাচনের মুখোমুখি জাতিকে করতে হবে, জাতি ঠিক করে নেবে কার প্রয়োজন। এজন্য আমাদের ভালোবাসার এই সরকার বলব, মানুষের ভোটাধিকারটা দেন। যাতে প্রশাসনের লোক, আইনশৃঙ্খলা বাহিনীর লোক, সেনাবাহিনীর লোক, কৃষক-শ্রমিক মেহনতি মানুষ ভোটটা দিয়ে তারা প্রতিনিধিকে নির্বাচন করতে পারে, এই অধিকারটুকু আপনি দেন।

আয়োজক সংগঠনের আহ্বায়ক এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন হৃদয়ের সঞ্চালনায় কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জুন 19, 2026
জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

জুন 19, 2026
সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

জুন 18, 2026
Latest News
নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

jamaat-mp

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

Jamayat

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন

আওয়ামী লীগের বিক্ষোভ

ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

জামায়াত

জামায়াতের তিন নেতার পদ স্থগিত

Black Manik

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার

BNP

বিএনপির ৮২ কমিটির ৭২টিই মেয়াদোত্তীর্ণ

মো. জিসান আহম্মেদ প্রধান

প্রেমিকাকে ‘ধর্ষণে অভিযুক্ত’ শিবিরের সেই কেন্দ্রীয় নেতা দল থেকে বহিষ্কার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa