Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ২৮ বছর পর নৌকা পুনরুদ্ধার
রাজনীতি

২৮ বছর পর নৌকা পুনরুদ্ধার

By Tarek HasanJanuary 8, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ২৮ বছর পর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন আওয়ামী লীগের প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি এবারই প্রথম নির্বাচনে অংশ নিয়ে নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছাড়াও নাদেল বিসিবির পরিচালক হিসেবে রয়েছেন।

মৌলভীবাজার-২

দলীয় সূত্র জানায়, সর্বশেষ ১৯৯৬ সালের ১২ জুন সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলের তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমদ নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। এরপর ২০০১ সালের নির্বাচনে সুলতান মনসুর দলীয় মনোনয়ন পেলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এম শাহীনের কাছে হেরে যান। ২০০৮ সালের নির্বাচনে দলের মনোনয়ন পান আতাউর রহমান শামীম। কিন্তু তিনি জয়লাভ করতে পারেননি। এ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী নওয়াব আলী আব্বাস খান লাঙ্গল প্রতীক নিয়ে জয়লাভ করেন।

২০১৪ সালের নির্বাচনে মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী মহিবুল কাদের চৌধুরীকে আসনটি ছেড়ে দেওয়া হয়। এ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আব্দুল মতিন জয়ী হন। পরে ২০১৮ সালের নির্বাচনেও এ আসন মহাজোটের শরিক বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী এম এম শাহীনকে ছেড়ে দেওয়া হয়। তবে জাতীয় ঐক্যফ্রন্টের (গণফোরাম) প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদের কাছে তিনি পরাজিত হন।

রবিবারের (০৭ জানুয়ারি) ফলাফল অনুযায়ী, কুলাউড়া উপজেলার মোট ১০৩টি কেন্দ্রে শফিউল আলম চৌধুরী নাদেল ৭২ হাজার ৭১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ কে এম সফি আহমদ সলমান (ট্রাক) পেয়েছেন ১৫ হাজার ৫৫২ ভোট। এ ছাড়া তৃণমূল বিএনপির প্রার্থী এম এম শাহীন পেয়েছেন ১১ হাজার ৪৪৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মতিন (কাঁচি) পেয়েছেন ৬৬৮ ভোট, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মালিক পেয়েছেন ৫৬৫ ভোট, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা আসলাম হোসাইন রহমানী পেয়েছেন ৩৬৬ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এনামুল হক মাহতাব পেয়েছেন ৩০৫ ভোট ও বিকল্পধারার প্রার্থী মো. কামরুজ্জামান সিমু পেয়েছেন ১৬১ ভোট।

এক প্রতিক্রিয়ার নাদেল এই প্রতিবেদককে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, জননেত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে কুলাউড়াবাসীকে নৌকা উপহার দিয়েছিলেন। কুলাউড়াবাসী সেই উপহারের মর্যাদা দিয়েছে। বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করেছে। এজন্য তিনি দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অবশেষে সত্য হলো ভাবনার কথাই

তিনি আরও বলেন, উন্নয়নের জন্য কুলাউড়াবাসী ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করেছেন। তারা যে প্রত্যাশা নিয়ে আমাকে ভোট দিয়েছেন, সেই প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ সচেষ্ট করব।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
২৮ নৌকা পর পুনরুদ্ধার বছর রাজনীতি
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
দাঁড়িপাল্লার

দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই, অদ্ভুত পরিস্থিতি : সারোয়ার তুষার

February 5, 2026
সারজিস আলম

সারজিস আলমকে জরিমানা

February 5, 2026
তারেক রহমান

৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের তিন জেলায় যাবেন তারেক রহমান

February 5, 2026
Latest News
দাঁড়িপাল্লার

দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই, অদ্ভুত পরিস্থিতি : সারোয়ার তুষার

সারজিস আলম

সারজিস আলমকে জরিমানা

তারেক রহমান

৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের তিন জেলায় যাবেন তারেক রহমান

Mirza

মির্জা-কন্যার পোস্টে নেটপাড়ায় শোরগোল

তারেক রহমান

গুপ্ত দলের লোকেরা জালেম হিসেবে আবির্ভূত হয়েছে : তারেক রহমান

Oli

প্রথম বিদ্রোহ আমি করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি

জামায়াতে অর্ধশত নেতাকর্মী

জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী

ডা. শফিকুর রহমান

আমরা আগামীতে মানবিক বাংলাদেশ গড়তে চাই : ডা. শফিকুর রহমান

হাসনাত আব্দুল্লাহ

প্রশাসন জনগণের বিরুদ্ধে গেলে আবারও ৫ আগস্ট হবে : হাসনাত আব্দুল্লাহ

Jamayat

নারীর অধিকার নিশ্চিতে জামায়াতের ১২ প্রতিশ্রুতি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.