শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করাই সরকারের মূল লক্ষ্য উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের সব শিক্ষার্থীকে ক্লাসে ফেরানোর জন্য যা যা করণীয় সব করতে প্রস্তুত সরকার।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুর রিং রোডে প্রাথমিকের বৃত্তি পরীক্ষার কেন্দ্র বাদশা ফয়সল ইনস্টিটিউট পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
ববি হাজ্জাজ বলেন, বৃত্তি পরীক্ষা পুনরায় চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আনন্দ তৈরি হয়েছে। সরকারের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করা।
তিনি আরও বলেন, বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি শিক্ষার্থীদের জন্য একটি প্রেরণাও। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে প্রয়োজনে বৃত্তি ও উপবৃত্তির টাকার পরিমাণ বাড়ানে হতে পারে বলেও জানান তিনি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আপাতত অন্তর্বর্তী সরকারের নেয়া নীতিমালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার অনুষ্ঠিত হচ্ছে। প্রয়োজনে নীতিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার পরিকল্পনার কথাও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


