জুমবাংলা ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে আহ্বায়ক ও আরিফ সোহেলকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া আব্দুল হান্নান মাসুদ মুখ্য সচিব ও উমামা ফাতিমা মুখপাত্র হয়েছেন।

Students

Advertisement

মঙ্গলবার (২২অক্টোবর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

এছাড়া সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সদস্যসচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ ও মুখপাত্র উমামা ফাতেমাসহ কয়েকজন সমন্বয়ক বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্মের সমন্বয়কেরা জানান, শিগগিরই এই কমিটি বর্ধিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দ্রুততম সময়ের মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ করতে বলা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানার কখনো রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবে।

সব সমন্বয়কের মতামতের ভিত্তিতে এই কমিটি করা হয়েছে উল্লেখ করে তারা বলেন, ভুয়া সমন্বয়ক পরিচয়ে কেউ যাতে অপকর্ম করতে না পারে, সেই চিন্তা থেকে তাঁরা সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করতে চান। সেই লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি কাজ করবে। কমিটির প্রধান লক্ষ্যগুলোর মধ্যে থাকবে অভ্যুত্থানের শক্তিকে সংগঠিত করা এবং মুজিববাদীদের সব অপৎপরতার মূলোৎপাটন করা।

রাষ্ট্রপতিকে অপসারণের কোনো সিদ্ধান্ত হয়নি : প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গত ১ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের এক পর্যায়ে গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। আন্দোলন পরিচালনায় গত ৮ জুলাই ৬৫ সদস্যের সমন্বয়ক টিম গঠন করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন৷ পরে ৩ আগস্ট তা বাড়িয়ে ১৫৮ সদস্যের করা হয়৷

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.