Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বনের মোরগ ঘরে পালন করে যুবকের সাফল্য
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

বনের মোরগ ঘরে পালন করে যুবকের সাফল্য

By Shamim RezaNovember 1, 20233 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বনমোরগ বা বনমুরগি পাহাড় বা বনের বিলুপ্ত প্রজাতির খুবই চালাক পাখি। যা গৃহপালিত দেশীয় মোরগ-মুরগির আদি বংশধর হিসেবে গণ্য। এ প্রজাতির মোরগের শারীরিক মাপ ৬০-৭০ ও মুরগীর ৪০-৫০ সেন্টিমিটার। এদের গড় ওজন ৬০০ থেকে ৮০০ গ্রাম। দেখতে দেশীয় মোরগ-মুরগির চেয়ে সুন্দর ও আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য। চাহিদা অনুযায়ী অপ্রতুল হওয়ায় স্থানীয় বাজারে এর চাহিদা অনেক।

বনমোরগ বা বনমুরগি

প্রচলিত আছে, বনের মোরগ বা মুরগি পোষ মানানো যায় না। এ প্রচলিত ধারণাকে মিথ্যা প্রমাণিত করে পোষ মানিয়ে গৃহে পালন করা হচ্ছে। এতে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বুনছেন বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের মেওয়া পাড়া এলাকার হ্লা শোয়ে অং মারমা (৪০)।

হ্লা শোয়ে অং মারমা বলেন, ‘প্রায় ৫ বছর আগে পাহাড়ে জুম কাটতে যাওয়ার সময় ৬-৭টি ডিমসহ একটি বনমুরগির বাসা দেখতে পাই। সেখান থেকে তিনটি ডিম নিয়ে এসে ঘরে তা (প্রাকৃতিক উপায়ে) দিতে দেশি মুরগির বাসায় রেখে দিই। সেখান থেকে ১টি ডিম পচে যায় আর দুটো ডিম থেকে একটি মোরগ-একটি মুরগির বাচ্চা ফোটে। এরপর দেশি মুরগির সঙ্গে বড় হতে থাকে।’

তিনি বলেন, ‘কিছুদিন পর বাচ্চা দুটো অসুস্থ হয়ে ঘাসের ওপর পড়ে থাকে। সুস্থ করতে পাহাড়ি লতা-পাতা থেকে শুরু করে বনৌষধি প্রয়োগ করি। তাতেও কোনোভাবে সুস্থ হয়ে উঠছিল না। এভাবে বেশকিছু সময় কেটে যাওয়ার পর ধানের শক্ত দানা খাওয়াতে শুরু করি। জঙ্গলে গিয়ে পিঁপড়ার ডিমসহ বিভিন্ন রকম পোকামাকড় এনে খাওয়ানোর পর কিছুটা সুস্থ হয়।’

তখন তিনি বুঝতে পারেন, দেশি মুরগির খাদ্যাভ্যাস ও বনমোরগের খাদ্যাভ্যাসে ভিন্নতা আছে। তখন থেকে তিনি আলাদাভাবে ঘাসফড়িং, পোকামাকড়, ধানের দানা জাতীয় খাবার খাওয়ানো শুরু করেন। এমনকি গাছ ও লতা-পাতা দিয়ে অনেকটা বনের পরিবেশ তৈরি করে আবাসন সৃষ্টি করেন। সেই থেকে বংশ বৃদ্ধি হয়ে আজ বিশাল বনমোরগের খামারে পরিণত হয়েছে।

বর্তমানে তার খামারে দেড়শ’র বেশি বনমোরগ বা বনমুরগি আছে। এর মধ্যে ২২টি ডিম দেওয়ার উপযোগী, ১৩টি মোরগ, ২টি শিকারী মোরগ (বিশেষ প্রশিক্ষণ দেওয়া), বাচ্চা ও তা দেওয়া মুরগি আছে। স্থানীয়দের মধ্যে এ মোরগের বেশ চাহিদা থাকায় পরিপক্ব মোরগ প্রতিটি তিন হাজার টাকা, মুরগি প্রতিটি ১ হাজার থেকে দেড় হাজার টাকা দরে বিক্রি করেন।

এ বছর ৮টি মুরগি ও ৫টি মোরগ বিক্রি করেছেন। আরও অর্ডার আছে বলে জানান হ্লা শোয়ে অং মারমা। ওজনের পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, ‘ওজন দেশি মুরগির মতো নয়। এদের সাইজ দেশি মুরগির তুলনায় ছোট এবং ওজন কম। পরিপক্ব মোরগের ওজন সর্বোচ্চ ৭০০-৮০০ গ্রাম হয়। আর মুরগির ওজন হয় ৬০০-৭০০ গ্রাম।’

বান্দরবান বনবিভাগীয় কর্মকর্তা (পাল্পউড) মো. তোহিদুল ইসলাম বলেন, ‘প্রাকৃতিক উপায়ে বনের মধ্যে যে মোরগ-মুরগি বেড়ে ওঠে, সেগুলোকে বন মোরগ-মুরগি বলা হয়ে থাকে। সেগুলো বন থেকে কেউ যদি ধরে এনে বিক্রি বা হত্যা করে, তখন তাকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় আনার আইনি প্রক্রিয়া আছে। হ্লা শোয়ে অং মারমা যেহেতু কোনোভাবে ডিম সংগ্রহ করে গৃহপালিত প্রাণীর সঙ্গে প্রতিপালন করছে, তাই তাকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় আনা যায় না।’

গাজায় বর্বরতা, নিন্দা জানিয়েও তোপের মুখে গোমেজ

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি চাকমা বলেন, ‘আমরা সাধারণত মুরগি মুক্ত, অর্ধমুক্ত ও বন্দি অবস্থায় পালন করি। দেশি মুরগির মতো বনমোরগের রোগবালাই কম। তবে রানিক্ষেত, কলেরা, পক্স হয়ে থাকে। ভ্যাকসিন প্রয়োগ করলে এ রোগ থেকে প্রতিকার পাওয়া যেতে পারে। খামারি যদি প্রাণিসম্পদ কার্যালয়ে এসে যোগাযোগ করেন, তাহলে চিকিৎসা ও পরিচর্যার ক্ষেত্রে পরামর্শসহ সার্বিক সহযোগিতা করা হবে।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
করে ঘরে চট্টগ্রাম পালন বনমোরগ বা বনমুরগি বনের বিভাগীয় মোরগ যুবকের সংবাদ সাফল্য
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

February 6, 2026
Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

February 5, 2026
ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

February 5, 2026
Latest News
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.