‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা-২০২৬। দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কারণে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন সাময়িকভাবে দুই ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেট্রো স্টেশন

Advertisement

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, উদ্বোধনের দিন অর্থাৎ আজ দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনটি সাময়িকভাবে বন্ধ থাকবে। এই নির্ধারিত সময়ে কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা বের হতে পারবেন না এবং কোনো ট্রেনও সেখানে থামবে না।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বাংলা একাডেমি থেকে ডিএমটিসিএলকে দেওয়া এক চিঠিতে জানানো হয়, ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় বইমেলা অনুষ্ঠিত হবে। ওই চিঠিতেই উদ্বোধনী অনুষ্ঠানের নিরাপত্তার স্বার্থে স্টেশনটি বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছিল।

এবারের বইমেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান স্টল পেয়েছে। মোট ইউনিটের সংখ্যা ১,০১৮টি।

এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চসংলগ্ন গাছতলায় লিটল ম্যাগাজিন চত্বরে ৮৭টি স্টল এবং শিশুচত্বরে ৬৩টি প্রতিষ্ঠানের ১০৭টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে।

গত বছরের তুলনায় এবার অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা কিছুটা কমলেও বিন্যাস প্রায় একই থাকছে। তবে মেট্রোরেল স্টেশনের অবস্থানের কারণে এবার বাহিরপথ কিছুটা সরিয়ে মন্দির গেটের কাছে নেওয়া হয়েছে।

টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্লান্ট ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অংশে থাকবে চারটি প্রবেশ ও বাহিরপথ।

দর্শনার্থীদের সুবিধার জন্য নামাজের স্থান ও ওয়াশরুমসহ প্রয়োজনীয় সেবাগুলো মেলা প্রাঙ্গণে অব্যাহত থাকবে। খাবারের স্টলগুলো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সীমানা ঘেঁষে সুবিন্যস্তভাবে রাখা হয়েছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এছাড়া পবিত্র রমজান মাস বিবেচনায় রেখে সোহরাওয়ার্দী উদ্যান অংশে তারাবি নামাজের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.