Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বন্ধুরা সবাই যেতে পারবেন না, তাই ক্যাম্পাসেই হলো গায়ে হলুদ
ক্যাম্পাস

বন্ধুরা সবাই যেতে পারবেন না, তাই ক্যাম্পাসেই হলো গায়ে হলুদ

By Shamim RezaNovember 7, 20222 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : সুন্দর পরিপাটি করে সাজানো হলুদের মঞ্চ। তরুণ-তরুণীর হলদে শাড়ি-পাঞ্জাবিতে চোখ আটকে যাচ্ছে পথচারীদের। এর মাঝে লাল নীল আলোর ছন্দ দিয়ে সাজানো স্টেজে বন্ধু-বান্ধবীদের মাঝে সাদা পাঞ্জাবিতে বসে আছেন বর। সবার আনন্দ যেন আর বাঁধ মানছে না। এমনই এক বিয়ের প্রথম পর্ব গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে।

ক্যাম্পাসেই গায়ে হলুদ

সোমবার (৭ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের পাশে বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠান আয়োজন করেন বিভাগের সহপাঠী ও জুনিয়র ব্যাচের শিক্ষার্থীরা।

জানা গেছে, বরের নাম রাকিবুল ইসলাম রানিম। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী। গায়ে হলুদ অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, বন্ধুবান্ধব ছাড়াও বিভাগের জুনিয়রদের পাশাপাশি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ভিন্নধর্মী এ আয়োজনে হতবাক অনেকেই। দর্শনার্থীরাও সবাই একটু-আধটু উঁকি দিয়ে দেখছেন, আসলে কী চলছে! কারণ, বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা একেবারেই নতুন। থালায় সাজানো পায়েস, ফলমূল আর বিভিন্ন মিষ্টান্ন, কেক আর সাউন্ড বক্সের গানের তালে বিয়ের বাড়ির আমেজ তৈরির মধ্য দিয়ে গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করেন বরের সহপাঠীরা।

হলুদ অনুষ্ঠানে যোগ দিতে আসা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান বলেন, রানিম আমাদের বিভাগের স্নাতক শ্রেণির ছাত্র। তার বিয়ে সামনের মাসে। বন্ধুরা সবাই ফরিদপুরে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। এ কারণে ক্যাম্পাসেই তার গায়ে হলুদের আয়োজন করেন। শিক্ষার্থীদের কাছ থেকে গায়ে হলুদের আমন্ত্রণ পেয়ে অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুব ভালো লেগেছে। সহপাঠীরা জানান, বরের বিয়ে ঠিক হয়েছে। কিন্তু সবার পক্ষে ওর বাসায় যাওয়া সম্ভব না। যার কারণে আজকে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে।

এ ভিন্নধর্মী আয়োজনের অন্যতম একজন রানিমের সহপাঠী রাব্বুল জানান, গায়ে হলুদের এ আয়োজন বর এবং কনের পরিবারের লোকজন কেউ করেনি। বিয়ের অনুষ্ঠানে সব বন্ধুরা উপস্থিত থাকতে পারবে না বলেই ক্যাম্পাসে সবার উদ্যোগে এমন ভিন্নধর্মী গায়ে হলুদের আয়োজন করা হয়েছে।

রানিমের বান্ধবী তাবাসসুম বলেন, ক্যাম্পাসে এই প্রথম কোনও বন্ধুর গায়ে হলুদের আয়োজন করছি। সবাই আনন্দিত। সব বন্ধু-বান্ধবীরা মিলে এই আয়োজন করেছি, এই আয়োজনে আমাদের বিভাগের সব সিনিয়র-জুনিয়ররা সহযোগিতা করেছেন। আমাদের বন্ধুর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা।

নতুন ৩ সিনেমায় লাস্যময়ী ববি

বর রাকিবুল ইসলাম রানিম বলেন, আমার খুব ইচ্ছে ছিল ক্যাম্পাসে এমন একটি আয়োজন হোক। বন্ধু-বান্ধব ও ছোট ভাইরা মিলে আমার সেই আশা পূরণ করলো। সবাই মিলে এত চমৎকার একটি আয়োজনে করেছে যে আনন্দিত না হয়ে উপায় নেই। নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হচ্ছে। সবার কাছে নতুন জীবনের জন্য দোয়া চাইছি। জানা গেছেন, বিয়ের কনে হলেন ফরিদপুরের তাসবিন হাসান ইলা। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আর বরের বাসাও ফরিদপুর।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ক্যাম্পাস ক্যাম্পাসেই ক্যাম্পাসেই গায়ে হলুদ গায়ে তাই না পারবেন বন্ধুরা যেতে সবাই, হলুদ হলো
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ড. চৌধুরী মাহমুদ হাসান

ঢাকা বশ্বিবদ্যিালয়য়রে প্রফসোর ইমরেটিাস হলনে ড. চৌধুরী মাহমুদ হাসান

February 2, 2026
হামদর্দ বিশ্ববিদ্যালয়

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ১ম সমাবর্তন অনুষ্ঠিত, সনদ পেলেন ১৭৫৪ জন গ্রাজুয়েট

February 2, 2026
KU

কুবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতির হার ৬৭.৪২ শতাংশ

January 30, 2026
Latest News
ড. চৌধুরী মাহমুদ হাসান

ঢাকা বশ্বিবদ্যিালয়য়রে প্রফসোর ইমরেটিাস হলনে ড. চৌধুরী মাহমুদ হাসান

হামদর্দ বিশ্ববিদ্যালয়

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ১ম সমাবর্তন অনুষ্ঠিত, সনদ পেলেন ১৭৫৪ জন গ্রাজুয়েট

KU

কুবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতির হার ৬৭.৪২ শতাংশ

পর্দা নিয়ে ছাত্রদল নেতার কটুক্তি

পর্দা নিয়ে ছাত্রদল নেতার কটুক্তির প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন

বেরোবি ছাত্রদল সহ-সভাপতি তুহিন

পর্দা করা নারীদের ভূতের মত লাগে’ বলে কটুক্তি বেরোবি ছাত্রদল সহ-সভাপতি তুহিনের

কুবি ক্যাম্পাস

কুবি ক্যাম্পাস সংলগ্ন এলাকায় ১০০ মিটার বিধি অমান্য: তামাক বিক্রি অব্যাহত

DU

ঢাবির বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, ৯৩ শতাংশ ফেল

নন-ক্যাডার

নন-ক্যাডার শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

ফরহাদ

সর্বমিত্রের পদত্যাগ নিয়ে যা বললেন ফরহাদ

সর্বমিত্র চাকমা

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সর্বমিত্র চাকমা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.