Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home চাকরি বঙ্গভবনে নয়, মন্ত্রিসভার শপথ হবে সংসদের দক্ষিণ প্লাজায়
চাকরি জাতীয় সংসদ নির্বাচন

বঙ্গভবনে নয়, মন্ত্রিসভার শপথ হবে সংসদের দক্ষিণ প্লাজায়

By Shamim RezaFebruary 15, 20262 Mins Read

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। যদিও বঙ্গভবনে নতুন মন্ত্রীদের শপথ নেওয়ার একটা রেওয়াজ ছিল।

মন্ত্রিসভার শপথ

Advertisement

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ পাঠ করাবেন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

একই দিন (মঙ্গলবার) সকাল সাড়ে দশটায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।

জাতীয় সংসদ সচিবালয় এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। এই তথ্য নিশ্চিত করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।

নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের শপথের পর পার্লামেন্টারি বোর্ডের সভা হবে। সেখান থেকে দলনেতা নির্বাচিত হবেন। তারপর দলের নেতা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বলবেন, ‘আমাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে সংসদে।’ তখন রাষ্ট্রপতিকে তিনি সরকারপ্রধান করার অনুরোধ করবেন। রাষ্ট্রপতি দলনেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। এরপর প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভায় সদস্যদের নির্বাচিত করবেন। পরে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের শপথ করাবেন রাষ্ট্রপতি।

নির্বাচনে সর্বোচ্চ আসনপ্রাপ্ত বিএনপির সংসদ নেতা হবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী। ফলে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন- এটি অনেকটাই নিশ্চিত।

সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী, মন্ত্রিসভায় একজন প্রধানমন্ত্রী থাকবেন এবং প্রধানমন্ত্রী যেভাবে নির্ধারণ করবেন, সেভাবে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থাকবেন।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয় সেদিন। এর মধ্যে বিএনপি ২০৯ আসনে জয়ী হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়েছে। আর ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ছয়টি আসন। ১১ দলীয় জোটের হয়ে নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে দুটি আসন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এছাড়া একটি করে আসনে জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন সাতটি আসন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ম্যানেজার

‘আউটলেট ম্যানেজার’ নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, বেতন ৪৫ হাজার টাকা

June 27, 2026

৭পদে ২০ জনকে নিয়োগ দেবে বিদ্যুৎ কোম্পানি, এসএসসি পাসেও আবেদন

June 27, 2026
Job

এসএসসি পাসেই ১৬ জেলায় নিয়োগ দিচ্ছে ব্র্যাক

June 25, 2026

Latest News

ম্যানেজার

‘আউটলেট ম্যানেজার’ নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, বেতন ৪৫ হাজার টাকা

৭পদে ২০ জনকে নিয়োগ দেবে বিদ্যুৎ কোম্পানি, এসএসসি পাসেও আবেদন

Job

এসএসসি পাসেই ১৬ জেলায় নিয়োগ দিচ্ছে ব্র্যাক

নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

সীমান্ত ব্যাংকে চাকরি

অভিজ্ঞতা ছাড়াই সীমান্ত ব্যাংকে চাকরির সুযোগ

PRAN

নিয়োগ দিচ্ছে প্রাণ, বেতন ছাড়াও থাকছে নানা সুবিধা

নিয়োগ

ব্যাংক এশিয়া পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, কর্মস্থল ঢাকা

পে-স্কেল

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি নিয়ে কাজ চলছে

প্রাথমিক শিক্ষকদের

নবম পে-স্কেল: বেতন-ভাতা বাড়ছে প্রাথমিক শিক্ষকদের

১০পদে ৩৩ জনকে নিয়োগ দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়, এসএসসি পাসেও আবেদন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa