Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বন্যার্ত এলাকার ৯৮ শতাংশ মোবাইল টাওয়ার সচল
জাতীয়

বন্যার্ত এলাকার ৯৮ শতাংশ মোবাইল টাওয়ার সচল

By Shamim RezaAugust 30, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : ভারী বর্ষণ ও ভারত থেকে আসা ঢলে সৃষ্ট বন্যায় দেশের ১১ জেলার নেটওয়ার্ক ব্যবস্থা অচল হয়ে পড়েছিল। তবে পানি কমার সঙ্গে সঙ্গে সচল হতে শুরু করেছে এসব অঞ্চলের মোবাইল টাওয়ার। বন্যাকবলিত এলাকা প্রায় ৯৮ শতাংশ টাওয়ারই এখন সচল হয়েছে।

Mobile Tower

Advertisement

শুক্রবার (৩০ আগস্ট) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অস্থায়ী পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণকক্ষ এ তথ্য জানিয়েছে।

সবশেষ তথ্য অনুসারে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১ জেলায় এখনও টেলিযোগাযোগ পরিষেবা ব্যাহত হচ্ছে। জেলাগুলো হলো- নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং কক্সবাজার।

এসব জেলার মধ্যে নোয়াখালীতে ৭১টি, লক্ষ্মীপুরে ২০টি, ফেনীতে ৭৩টি, কুমিল্লায় ১৮টি, ব্রাহ্মণবাড়িয়ায় ২৪টি, চট্টগ্রামে ২৭টি, খাগড়াছড়িতে সাতটি, হবিগঞ্জে ১৩টি, মৌলভীবাজারে ৯টি, সিলেটে ২৭টি ও কক্সবাজারে ১১টিসহ মোট ৩০০টি টাওয়ার অচল হয়ে আছে।

বন্যাকবলিত এসব জেলায় মোট ১৪ হাজার ৫৫১টি টাওয়ার রয়েছে। যার মধ্যে সচল রয়েছে ১৪ হাজার ২৫১টি। ফলে অচল টাওয়ারের সংখ্যা মাত্র ২ দশমিক ১ শতাংশ।

বিটিআরসি জানায়, অচল থাকা বাকি টাওয়ারগুলো সচল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। এর অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে মোবাইল অপারেটর এবং টাওয়ারকো অপারেটরদের টেকনিক্যাল লোকবল, নেটওয়ার্ক সরঞ্জাম, জেনারেটর ও জ্বালানি ইত্যাদি পরিবহনের জন্য বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে।

৪ দিন ধরে অনশনে প্রেমিকা, পলাতক প্রেমিক

জানা গেছে, গ্রামীণফোন, রবি এবং বাংলালিংক অপারেটরকে একটি করে ট্রাক ও স্পিডবোট সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া বন্যার পানি কমতে থাকায় বিভিন্ন জায়গায় সড়কপথে যোগাযোগের পরিবেশ সৃষ্টি হয়েছে। এ জন্য টাওয়ারকো অপারেটর সামিট ও ইডটকোর চাহিদা অনুযায়ী সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ট্রাক সরবরাহ করা হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa