Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বন্যার্তদের জন্য দেড় কোটি টাকা ও ৩ ট্রাক ত্রাণ পেলেন তাশরিফ খান
জাতীয় পজিটিভ বাংলাদেশ

বন্যার্তদের জন্য দেড় কোটি টাকা ও ৩ ট্রাক ত্রাণ পেলেন তাশরিফ খান

By Hasan MajorJune 23, 2022Updated:June 23, 20222 Mins Read

নিজস্ব প্রতিবেদক : সিলেট অঞ্চলের বন্যার্ত মানুষকে ত্রাণ দেওয়ার জন্য ইতোমধ্যে প্রায় দেড় কোটি টাকা সংগ্রহ করেছেন তরুণ গায়ক তাশরিফ খান।

তাশরিফ ত্রান

Advertisement

তিনি আজ সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে এই তথ্য জানিয়ে বলেন, ‘যে টাকা সংগ্রহ করেছি যা দিয়ে সামনের কয়েক দিন ৫টি উপজেলার প্রত্যেকটি গ্রামে প্রায় ১২০০০ হাজার পরিবারের কাছে ১২ থেকে ১৫ দিনের খাবার পৌঁছে দেব।’

তাশরিফ খান আরও বলেন, ‘আপনাদের পরবর্তী সাহায্যের উপর নির্ভর করবে আমরা বন্যায় আক্রান্ত অন্যান্য জেলায় কাজ করতে পারব কি না! যতদিন মানুষের ঘরে পানি আছে ততদিন আমরা মাঠে থাকব। এটা আমার ওয়াদা।’

বন্যাদুর্গত বিপর্যস্ত মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেন তরুণ গায়ক তাশরিফ খান। সেই লাইভ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। প্রথমে দেশের মানুষের কাছ থেকে অনুদান পান ১৬ লাখ টাকা। তারপর তাঁদের লেনদেনের সীমা শেষ হয়ে যায়। কোনো কূলকিনারা পাচ্ছিল না তাশরিফের দল। পরে আবারও মানুষের কাছে সহায়তা চেয়ে ফেসবুক লাইভ করেন এবং মুঠোফোনে আর্থিক লেনদেনের নম্বর দিয়ে দেন। সেই নম্বরগুলোতে জমা হয়েছে দেড় কোটি টাকা।

তরুণ এই গায়ক গতকাল জানান বলেন, ‘গত কয়েকদিনে আমরা ৩০০০ এর বেশি পরিবারের কাছে খাবার পৌছে দিয়েছি এবং আরও দিচ্ছি প্রতিদিন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেসব যায়গায় একেবারেই খাবার যাচ্ছে না সেসব যায়গা গুলোতে পৌছাবার। খুব শিঘ্রই আমরা একেবারে বঞ্চিত এলাকাগুলোর বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রে তিন বেলা রান্না করে খাওয়ানোর ব্যাবস্থা করব। জানেন তো ওরাও আমাদের মতই মানুষ। শুকনো খাবার খেয়ে আর কতদিন ই বা থাকতে পারে বলেন।’

তিনি আরও জানান, ‘আমরা হূট করে কোন সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা আমাদের প্রতিটা ধাপে কাজ শুরু করার আগে অন্তত কয়েকশ বার ভেবে প্রোপার প্ল্যানিং করেই কাজ করে যাচ্ছি এবং যাব। আমি জানি শুধু সিলেট না, অন্যান্য বেশ কিছু জেলায় বন্যার পরিস্থিতি ভালো না। দূর থেকে অনেকেই বলছেন ফান্ড পাঠাতে কিন্তু আমি এখানে থেকে কোথাও ফান্ড পাঠাতে পারছি না। কারণ এই টাকাগুলো আমার কাছে আমানত। শীঘ্রই আমি অন্যান্য জেলায় নিজে গিয়ে কাজ করব এবং যা ই করি সবাইকে জানিয়ে করব।’

অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের পাঠানো তিন ট্রাক খাদ্যসামগ্রীও লাইভে দেখিয়ে তিনি বলেন, ‘যে কেউ চাইলে আমাদের নিকট খাদ্যসামগ্রী পাঠাতে পারেন। আমরা নিজ দায়িত্বে তা বন্যার্তদের মাঝে বিতরণ করবো।

২০১৭ সাল থেকে নিয়মিত মৌলিক গান করছেন তাশরিফ খান। তাঁর প্রকাশিত গানের সংখ্যা ৯০টির মতো। তাঁর ব্যান্ডের নাম ‘কুঁড়েঘর’। এই গায়কের ‘আমি মানে তুমি’, ব্যাচেলর’, ‘তাইতো আইলাম সাগরে’, ‘ময়নারে’সহ বেশ কিছু গান জনপ্রিয়তা পেয়েছে।

তাশরিফ খানের কাছে সাহায্য পাঠানোর মাধ্যম:
বিকাশ পার্সোনাল-
01764-260009
01301-085383
01677-381886
01746-428149
রকেট পার্সোনাল-
01301-0853832
নগদ পার্সোনাল-
01764-260009
Bank Account:
Dutch Bangla Bank Limited
A/C No. 7017510061059
Name: Md. Tanjeeb Khan Saad
Branch: Mirpur, Dhaka

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
পুলিশ

পুলিশ কনস্টেবল সাইদুলের মরদেহ উদ্ধার

July 17, 2026
বৃষ্টি

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা

July 17, 2026
Rain

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

July 17, 2026

Latest News

পুলিশ

পুলিশ কনস্টেবল সাইদুলের মরদেহ উদ্ধার

বৃষ্টি

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা

Rain

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

Fish

বৃষ্টির প্রভাব পড়েছে মাছ-সবজি-ডিম ও মুরগির দামে

স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যাদুর্গতদের পাশে থাকার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

Hamidur Rahman

ঝিনাইদহে সরিয়ে ফেলা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য!

EC

নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন

Ortho Minister

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে সরকার : অর্থমন্ত্রী

ছুটির সুযোগ

আগস্টে টানা ৪ দিন করে দুই দফায় ছুটির সুযোগ

হত্যাকারী

হত্যার সময় জিয়াউর রহমানকে দেখে ‘কাঁপছিলেন’ সাবেক মেজর মোজাফফর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa