Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বর্তমান সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে সংস্কার করতে চায় : তথ্যমন্ত্রী
জাতীয়

বর্তমান সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে সংস্কার করতে চায় : তথ্যমন্ত্রী

By Mynul Islam NadimMay 16, 20262 Mins Read

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে সংস্কার করতে চায়। এই প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে দেশপ্রেমিক সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

মন্ত্রী

Advertisement

শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের ৫৫ বছরের ইতিহাসে যেমন গৌরবময় অধ্যায় রয়েছে, তেমনি রয়েছে নানা সংকট ও চ্যালেঞ্জের অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে বিশেষজ্ঞদের মতামতের সঙ্গে সমন্বয় গড়ে তোলার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, কেবল ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে নয়, বরং রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার গুণগত পরিবর্তনের লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

চলচ্চিত্রসহ সংশ্লিষ্ট সব খাতে বিশেষজ্ঞদের সঙ্গে কার্যকর মতবিনিময় ও চিন্তার সমন্বয় ছাড়া মানসম্মত উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

চলচ্চিত্রকে সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, যারা ব্যক্তিগত লাভের পরিবর্তে প্যাশন, দেশপ্রেম ও মানবকল্যাণের তাগিদে চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন, রাষ্ট্রের উচিত তাদের পাশে দাঁড়ানো। সমাজ ও সভ্যতার বিকাশে এই ‘সফট পাওয়ার’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, আইন ও বিধিবিধানের মধ্যে থেকে চলচ্চিত্রকর্মীদের জন্য সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করবে।

অতীতে চলচ্চিত্রকে বিভিন্ন গোষ্ঠীর প্রচারণার হাতিয়ার বানানোর অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, কোনো নির্দিষ্ট মতাদর্শের অধীন হলে মুক্ত চিন্তা সম্ভব নয়।

চলচ্চিত্র সংসদ আন্দোলনকে কোনো গোপন নিয়ন্ত্রণের হাতিয়ার না বানিয়ে স্বাধীন ও মুক্ত চিন্তার প্রকৃত আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে চলচ্চিত্র সংসদ আন্দোলনে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট শিল্প সমালোচক ও চলচ্চিত্র গবেষক মঈনুদ্দিন খালেদকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ড. জহিরুল ইসলাম কচির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবাল।

এছাড়া দেশের বিভিন্ন চলচ্চিত্র সংসদের প্রতিনিধি, নির্মাতা ও গবেষকেরা সম্মেলনে অংশগ্রহণ করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

June 27, 2026
আইন-শৃঙ্খলা

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের জন্য পরিণতি সুখকর হবে না’

June 27, 2026
মরদেহ

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী

June 27, 2026

Latest News

কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

আইন-শৃঙ্খলা

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের জন্য পরিণতি সুখকর হবে না’

মরদেহ

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী

বিকাশ

আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ছিনতাই, প্রধান আসামি মামুন গ্রেফতার

মেডিকেল শিক্ষার্থী

শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

minni

সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো

বিমান বিধ্বস্ত

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

Rain

তিন জেলায় মৃদু তাপপ্রবাহ, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

মার্কিন কৃষিপণ্য

অবরুদ্ধ সম্পদ মার্কিন কৃষিপণ্য কেনায় ব্যয়ের পরিকল্পনা প্রত্যাখ্যান ইরানের

বিদেশি হস্তক্ষেপ

বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানে বাংলাদেশের পাশে বেইজিং

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa