Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বসবাস অযোগ্য শহরগুলোর তালিকায় সপ্তম ঢাকা
জাতীয়

বসবাস অযোগ্য শহরগুলোর তালিকায় সপ্তম ঢাকা

By Shamim RezaJune 23, 20222 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : লন্ডনভিত্তিক ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় শেষ দিক থেকে সাত নম্বরে রয়েছে রাজধানী ঢাকা। অর্থাৎ বাস অযোগ্য শহরের তালিকায় ঢাকার স্থান সপ্তম।

ঢাকা

ইআইইউ করা রিপোর্টে ১৭২ শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান এবার ১৬৬তম।

মহামারির ধাক্কা সামলে উন্নত দেশগুলোর অনেক শহর স্বাভাবিকতায় ফেরার পাশাপাশি বাসযোগ্যতার তালিকায় হারানো অবস্থান ফিরে পেয়েছে। তবে এক বছরে ঢাকার উন্নতি হয়েছে সামন্যই।

গত বছর ১৪০টি শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৩৭তম, অর্থাৎ তালিকার নিচের দিক থেকে চার নম্বরে, এবার সেখান থেকে সাত নম্বরে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী।

কোন শহর কতটা বাসযোগ্য তা বোঝার জন্য স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো- এই পাঁচ মানদণ্ডে বিচার করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। ১০০ ভিত্তিক সূচকে ঢাকার স্কোর এবার ৩৯ দশমিক ২। গত বছর স্কোর ছিল ৩৩ দশমিক ৫।

গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, ৯৯ দশমিক ১ স্কোর নিয়ে সবচেয়ে বাসযোগ্য শহরের তকমা ফিরে পেয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। এর আগে ২০১৮ ও ২০১৯ সালের তালিকাতেও ভিয়েনা ছিল শীর্ষে। কিন্তু কোভিড মহামারির শুরুতে লকডাউনের সময় অস্ট্রিয়ার এ শহর চলে যায় ১২ নম্বরে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, শীর্ষ দশের মধ্যে ছয়টি অবস্থানই এবার ইউরোপের দখলে। কানাডার শহরগুলোও নিজেদের অবস্থানের উন্নতি ঘটিয়েছে।

বাসযোগ্যতার বিচারে খারাপ দশার শহরগুলোর অবস্থানে বিশেষ হেরফের হয়নি। গতবারের মতো এবারও তালিকার সবচেয়ে নিচে রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক, সব মিলিয়ে স্কোর এবার ৩০.৭।

৩২.২ স্কোর নিয়ে নাইজেরিয়ার লাগোস তালিকার ১৭১তম এবং ৩৪.২ স্কোরে লিবিয়ার ত্রিপোলি ১৭০তম অবস্থানে আছে। আলজেরিয়ার আলজিয়ার্স, পাকিস্তানের করাচি, পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরসবির পরই ১৬৬ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

খুব ভয়ে আছি, সঙ্গে অনেক নার্ভাসও : প্রিয়ন্তী উর্বী

পাঁচ সূচকের মধ্যে ঢাকা সবচেয়ে কম ২৬.৮ স্কোর পেয়েছে অবকাঠামোতে, এই সূচকে ঢাকার চেয়ে খারাপ দশায় আর কোনো শহর নেই। এমনকি তালিকার তলানিতে থাকা দামেস্কও অবকাঠামোতে ৩২ দশমিক ১ স্কোর পেয়েছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অযোগ্য জাতীয় ঢাকা তালিকায় বসবাস অযোগ্য শহর বসবাস, শহরগুলোর সপ্তম:
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
দুর্নীতি ও ঘুষ গ্রহণ

দুর্নীতি ও ঘুষ গ্রহণ : ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

February 1, 2026
ভূমিকম্প

আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ

February 1, 2026
ইসি সানাউল্লাহ

প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই : ইসি সানাউল্লাহ

February 1, 2026
Latest News
দুর্নীতি ও ঘুষ গ্রহণ

দুর্নীতি ও ঘুষ গ্রহণ : ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ভূমিকম্প

আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ

ইসি সানাউল্লাহ

প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই : ইসি সানাউল্লাহ

আইএসপিআর

তফসিলের পর থেকে সেনাবাহিনীর অভিযানে আটক ১৭৭৪ : আইএসপিআর

যৌথবাহিনীর অভিযান

তফসিলের পর যৌথবাহিনীর অভিযানে ১৭৯ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১৭৭৪

ঢাবি শিক্ষক মোনামি

‘জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে ইনবক্সে ঝড়’, যা বললেন ঢাবি শিক্ষক মোনামি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

বিজিবি

যশোরে ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ঢাকা–১৮ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, নির্বাচন ঘিরে বাড়ছে বিতর্ক

স্থগিত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.