বাংলাদেশের আকাশে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার (২০ মার্চ) ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আজ চাঁদ দেখা না গেলে আগামী শনিবার (২১ মার্চ) উদযাপিত হবে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

রাজধানী ঢাকার অন্যান্য এলাকার মতো বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বসুন্ধরা আবাসিক এলাকার ঈদের প্রথম জামাত মারকাজুল ফিকরিল ইসলামী (বড় মসজিদ)-এ সকাল ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
এরপর উম্মে কুলসুম জামে মসজিদে (সি ব্লক) সকাল ৬টা ৪৫ মিনিট, এফ ব্লক জামে মসজিদে ৭টা, বায়তুল জান্নাত জামে মসজিদে (জি ব্লক) ৭টা ১৫ মিনিট, বায়তুল আবরার জামে মসজিদে (এম ব্লক) ৭টা ৩০ মিনিট, বায়তুর রহমান জামে মসজিদে (এল ব্লক) সকাল সাড়ে ৭ টা ৩০ মিনিট, বাইতুল কারীম জামে মসজিদে (এল ব্লক) ৭টা ৪৫ মিনিট, জান্নাতুল মাজিদ জামে মসজিদে (এল ব্লক) সকাল ৭টা ৪৫ মিনিট, নূর এ মদিনা মসজিদে (এম ব্লক) ৭টা ৪৫ মিনিট, মদিনাতুল উলুম (কে ব্লক) সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ ছাড়া আল আকসা জামে মসজিদে (আই ব্লক) সকাল ৮টা, বাইতুস সালাম জামে মসজিদে (এল ব্লক) সকাল ৮টা, এসবিজি কর্পোরেট জামে মসজিদে (আই ব্লক) সকাল ৮টা ১৫ মিনিট, বায়তুস সোবহান জামে মসজিদে (আই ব্লক) সকাল ৮টা ১৫ মিনিট, জে ব্লক জামে মসজিদে সকাল ৮টা ৩০ মিনিট, ফকিহুল মিল্লাত জামে মসজিদে (এন ব্লক) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


