Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home বয়স্করা প্রেমের সম্পর্ক লুকিয়ে রাখতে বেশি পারদর্শী : টুইঙ্কেল
বিনোদন ডেস্ক
বিনোদন

বয়স্করা প্রেমের সম্পর্ক লুকিয়ে রাখতে বেশি পারদর্শী : টুইঙ্কেল

বিনোদন ডেস্কShamim RezaNovember 8, 20252 Mins Read
Advertisement

বলিউডের প্রাক্তন অভিনেত্রী টুইঙ্কেল খান্না। লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা চলছে তার। তবে এরই মাঝে অভিনেত্রী কাজলকে নিয়ে ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ শিরোনামে টক শো সঞ্চালনা করছেন এই অভিনেত্রী।

টুইঙ্কেল

এ শোয়ের নতুন পর্বে অতিথি হিসেবে উপস্থিত হন ফারাহ খান ও অনন্যা পান্ডে। বিভিন্ন প্রজন্ম সম্পর্ক ও ব্যক্তিগত সীমারেখাকে কীভাবে দেখে, তা নিয়ে মতবিনিময় হয়। বয়স্করা কী তরুণদের তুলনায় তাদের সম্পর্ক গোপন রাখতে বেশি দক্ষ? এই প্রশ্নের মধ্য দিয়ে ‘এগ্রি/ডিসএগ্রি’ (সম্মতি/অসন্মতি) সেগমেন্টে শুরু হয়।

টুইঙ্কেল খান্না, ফারাহ খান এবং অনন্যা পান্ডে এতে ‘এগ্রি’ করেন। কিন্তু কাজল ভিন্ন মত প্রকাশ করেন। অনন্যা পান্ডে মজা করে বলেন, “আপনারা সবাই খুব ভালো পারেন।” টুইঙ্কেল যোগ করেন, “বয়স্করা অনেক বেশি পারদর্শী, তাদের অনেক অনুশীলন আছে।”

তবে কাজল একমত হননি। ‘বাজিগর’ তারকা বলেন, “আমি মনে করি, তরুণরা তাদের জীবনের সবকিছু অর্থাৎ সম্পর্কসহ সব লুকাতে অনেক বেশি পারদর্শী।” এ কথা শুনে অনন্যা পান্ডে বলেন, “সোশ্যাল মিডিয়ার কারণে এখন কিছুই গোপন থাকে না।” নির্মাতা ফারাহ খান বলেন, “তরুণরা এখন এমনকি প্রেমে না থাকলেও নিজের ব্যক্তিগত জীবন অনলাইনে পোস্ট করেন।”

এরপর প্রশ্ন রাখা হয়, আজকের প্রজন্ম কী তাদের পার্টনার পোশাকের ঘন ঘন বদলায়? এ বক্তব্যের পক্ষে ‘এগ্রি’ করেন টুইঙ্কেল খান্না। কিন্তু বাকিরা অসম্মতি জানান। টুইঙ্কেলের যুক্তি—“এটা ভালো দিক। কারণ আমাদের সময় ভাবতাম, ‘মানুষ কী বলবে? এটা করা যায় না।’ এখনকার ছেলেমেয়েরা দ্রুত পার্টনার বদলাচ্ছে, আমি মনে করি এটা ইতিবাচক।”

দেশে কোন রঙের পাসপোর্ট কাদের জন্য

তবে অনন্যা পান্ডে এ বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেন। এ অভিনেত্রী বলেন, “মানুষ সব সময়ই পার্টনার বদলাচ্ছে, আগে সেটা নীরবে হতো। অর্থাৎ বিষয়টি নতুন নয়, এখন বেশি দৃশ্যমান।” এ বিষয়ে টুইঙ্কেল খান্না বলেন, “তাদের জন্য বিষয়টি এখন সহজ, কারণ তাদের কোনো মানসিক বোঝা নেই। তারা ভাবে, ‘এটা কাজ করছে না, তাহলে এগিয়ে যাই।”

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
টুইঙ্কেল পারদর্শী প্রেমের বয়স্করা বিনোদন বেশি রাখতে লুকিয়ে সম্পর্ক
Related Posts
ট্রোলের মুখে শুভশ্রী

মেসিকে না দেখতে পেয়ে উত্তাল যুবভারতী, ছবি পোস্ট করে ট্রোলের মুখে শুভশ্রী

December 14, 2025
অভিনেত্রী প্রিয়ামনি

দক্ষিণ থেকে বলিউড—ক্যারিয়ারের নতুন অধ্যায় নিয়ে মুখ খুললেন প্রিয়ামনি

December 14, 2025
ওয়েব সিরিজ হট

দরজা খুললেই কামনার আগুন, উত্তেজনায় ভরা প্রতিটি ফ্রেম!

December 14, 2025
Latest News
ট্রোলের মুখে শুভশ্রী

মেসিকে না দেখতে পেয়ে উত্তাল যুবভারতী, ছবি পোস্ট করে ট্রোলের মুখে শুভশ্রী

অভিনেত্রী প্রিয়ামনি

দক্ষিণ থেকে বলিউড—ক্যারিয়ারের নতুন অধ্যায় নিয়ে মুখ খুললেন প্রিয়ামনি

ওয়েব সিরিজ হট

দরজা খুললেই কামনার আগুন, উত্তেজনায় ভরা প্রতিটি ফ্রেম!

ওয়েব সিরিজ

সীমাহীন জনপ্রিয়তা অর্জন করলো এই ওয়েব সিরিজ, দর্শকদের মধ্যে উচ্ছ্বাস!

ওয়েব সিরিজ

রোমান্সে পরিপূর্ণ সেরা ওয়েব সিরিজে এটি, একা দেখার জন্য সেরা!

দেব ও জিৎ

সেলিব্রেশনে জিতকে নিমন্ত্রণ না করায় বিতর্ক নিয়ে মুখ খুললেন দেব

বিদেশী নারী

বিদেশী নারীদের পটিয়ে বিয়ে করেছেন এই ৪ ভারতীয় ক্রিকেটার

ধুরন্ধর’ নিয়ে কেন এতো বিতর্ক

‘ধুরন্ধর’ সিনেমা নিয়ে কেন পাক-ভারত বিতর্ক?

সুপারস্টার সামলান খান

‘আমি কাঁদলেও লোকে হাসে’,সামলান খান

ওয়েব সিরিজ

নতুন ওয়েব সিরিজে সম্পর্কের টানাপোড়েন, দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে!

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.