বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্র (বিপিএটিসি)-এ সরাসরি নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ৯ম থেকে ২০তম গ্রেডের আওতায় মোট ২০টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ এপ্রিল ২০২৬, বিকেল ৫টার মধ্যে আবেদনপত্র জমা দিতে পারবেন।

নিয়োগ

Advertisement

১. পদের নাম: সহকারী পরিচালক (সাধারণ/কর্মচারী/বাজেট ও হিসাব/প্রটোকল ও পাবলিক রিলেশনস/ ডরমিটরি লজিস্টিকস/ মালামাল ও ক্রয়)

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে পদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয়ে প্রথম শ্রেণির মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির অনার্সসহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি।
বেতন স্কেল—(গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা

২. পদের নাম: ক্যাটালগার

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: গ্রন্থাগারবিজ্ঞানে ডিপ্লোমাসহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল—(গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা

৩. পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল—(গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা

৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মুদ্রাক্ষর গতি বাংলা—প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ, ইংরেজি—প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ।

বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা

৫. পদের নাম: ক্যাফেটেরিয়া হিসাব সহকারী

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস।
বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা

৬. পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এর সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তিন বছরের অভিজ্ঞতাসহ অবশ্যই মোটরযান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।
বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা

৭. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৭

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এর সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা

৮. পদের নাম: মালি

পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এর সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা

৯. পদের নাম: বার্তাবাহক

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এর সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা

১০. পদের নাম: গেস্টহাউস অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এর সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা

১১. পদের নাম: কার্পেন্টার

পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এর সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদনকারীর বয়সসীমা: সব পদের জন্য আবেদনকারীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন ফি পদের ভিত্তিতে ভিন্ন—সহকারী পরিচালক পদের জন্য মোট ২২৩ টাকা, ২ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৭ থেকে ১১ নম্বর পদের জন্য ৫৬ টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ) নির্ধারণ করা হয়েছে।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ৫ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.