স্পোর্টস ডেস্ক : কোনোভাবেই বিতর্ক পিছু ছাড়াতে পারছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। বিতর্ক ও বিপিএল- দু’টি যেন মিশে আছে ওতপ্রোতভাবে। বোর্ডের কর্তৃত্ব বদলালেও বদলায়নি এ চিত্র। এবারের আসর নিয়েও নানান সমস্যার বেড়াজালে আবদ্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্লেয়ার ড্রাফট শুরুর আগেই দেখা দিয়েছে নানা সঙ্কট।

bpl

Advertisement

আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল। আর ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। আর কয়েক দিন বাকি থাকলেও এখনো দলই চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বেশ কয়েকবার সময় বাড়ালেও সব ফ্র্যাঞ্চাইজি এখনো অংশগ্রহণ ফি জমা দিতে পারেনি। মূলত এ কারণেই এবারের বিপিএলের রোডম্যাপ ঝুলে আছে। বাধ্য হয়েই শনিবার জরুরি সভা ডাকেন বিসিবি সভাপতি। তবে সেখান থেকেও আসেনি কোনো সিদ্ধান্ত।

শনিবার বিসিবি কার্যালয়ে সম্ভাব্য অংশগ্রহণকারী দলগুলোকে নিয়ে আলোচনায় বসেন ফারুক আহমেদ। ঘণ্টার পর ঘণ্টা চলে আলোচনা। তবে আসেনি সমাধান। সভা শেষে ইতিবাচক কোনো সংবাদ জানাতে পারেননি বিসিবি সভাপতি। আশার বাণীই কেবল সম্বল।

গণমাধ্যমের সাথে আলাপকালে ফারুক আহমেদ বলেন, ‘ফ্র্যাঞ্চাইজির ব্যাপারটা ৯৫ শতাংশ ঠিক হয়েছে। তবে এখনো কিছু পেমেন্ট বাকি। আমরা বার বার সময় বাড়িয়েছি। আমাদের ড্রাফট যেহেতু ১৪ তারিখে, আশা করি তার আগেই সব কিছু ঠিক হয়ে যাবে।’

বিপিএলের রিটেনশন নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার কথা ছিল এ সভায়। আলোচনা অবশ্য খানিকটা এগিয়েছে। প্রাথমিক আলোচনা অনুযায়ী, বিপিএলের নতুন তিন ফ্র্যাঞ্চাইজি ড্রাফটের বাইরে তিনজন ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে যুক্ত করতে পারবে।

আর পুরোনো ফ্র্যাঞ্চাইজিগুলো একজন ক্রিকেটারকে সরাসরি দলে নেয়ার সাথে দু’জন ক্রিকেটারকে রিটেইন করতে পারবে। তবে এই ইস্যুতেও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে পারেনি বোর্ড।

ফারুক বলেন, ‘রিটেনশনের ব্যাপারটা ভালোভাবে কার্যকর হতো যদি সাতটি দলই থাকত। যেহেতু সাতটি দল নেই, চারটি দল আছে এবং তিনটি দল নতুন এসেছে। যারা আছে তাদের এবং যারা আসবে তাদের দু’পক্ষের সামঞ্জস্যের জন্য কিছু মানিয়ে নিতে হয়।’

সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও এগিয়ে নেবে সরকার

তিনি যোগ করেন, ‘সেখানে আমরা একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছি। আমরা লম্বা সময় ধরে মিটিং করেছি। এরা আমাদের পার্টনার। তারা খুব ভালো কাজ করছে। তারা আমাদের সাথে হাতে হাতে কাজ করতে চায়।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.