Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বিপিএলের প্রাইজমানি ঘোষণা, কত কোটি টাকা পাবে চ্যাম্পিয়নরা?
খেলাধুলা বিপিএল

বিপিএলের প্রাইজমানি ঘোষণা, কত কোটি টাকা পাবে চ্যাম্পিয়নরা?

By Tarek HasanFebruary 29, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : আগামীকালকের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে বিপিএলের এবারের আসরের (BPL 2024)। দেশের সবচেয়ে রোমাঞ্চকর এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিপিএলের প্রাইজমানি

Advertisement

গত আসর থেকে এবারের আসরের প্রাইজমানিতে কোনো পরিবর্তন আসেনি। এবারও চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। আর রানার্স আপ দল পাবে এক কোটি টাকা। আসরের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে ১০ লাখ টাকা।

তাছাড়া আসরের সর্বোচ্চ উইকেট শিকারী ও সেরা রান সংগ্রাহক পাবে সমান ৫ লাখ টাকা করে। তাদের সম পরিমাণ অর্থ পুরস্কার থাকছে ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়ের জন্য। আর আসরের সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকা।

অন্যান্য ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি–টোয়েন্টি লিগগুলোর তুলনায় বিপিএলে প্রাইজমানির পরিমাণ কমই বলা যায়। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর প্রাইজমানির দিক থেকে শীর্ষ পাঁচেও নেই বিপিএল।

জনপ্রিয়তা আর প্রাইজমানিতে সবার শীর্ষে আইপিএল। সর্বশেষ আসরে রেকর্ড ৬১ কোটি টাকা অর্থ পুরস্কার দিয়েছে বিসিসিআই। দুইয়ে আছে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি–টোয়েন্টি আসর এসএ টোয়েন্টি। সদ্য সমাপ্ত আসরটিতে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ কোটি টাকা পুরস্কার দেওয়া হয়েছে।

আগামীকাল শুক্রবার (১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে ফরচুন বরিশালের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ম্যাচটি মাঠে গড়াবে।

সাকিবদের বিদায়ের পর তামিমের স্ত্রীর স্ট্যাটাস

বিপিএল-২০২৪ এর পুরস্কারের তালিকা:

ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় – ৫ লাখ টাকা

টুর্নামেন্টের সেরা ফিল্ডার – ৩ লাখ টাকা

টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক – ৫ লাখ টাকা

টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক – ৫ লাখ টাকা

প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট – ১০ লাখ টাকা

রানার-আপ দল – ১ কোটি টাকা

চ্যাম্পিয়ন দল – ২ কোটি টাকা বাংলাদেশ জার্নাল/টিআর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Brazil

ব্রাজিলের জন্য বড় পরীক্ষা, কঠিন ‘ছক’ জাপানের

June 27, 2026
Messi

আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস গড়তে চায় জর্ডান

June 27, 2026
ব্রাজিল নাকি জাপান

ব্রাজিল নাকি জাপান, কে জিতবে জানালেন গবেষক

June 27, 2026

Latest News

Brazil

ব্রাজিলের জন্য বড় পরীক্ষা, কঠিন ‘ছক’ জাপানের

Messi

আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস গড়তে চায় জর্ডান

ব্রাজিল নাকি জাপান

ব্রাজিল নাকি জাপান, কে জিতবে জানালেন গবেষক

মেসি-রোনালদো

খেলোয়াড়ি জীবনেই বিলিয়নিয়ার মেসি-রোনালদো, জানুন কার সম্পদ কত

Tramp

বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

বিশ্বকাপ

বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে, আশাবাদ আর্জেন্টিনার রাষ্ট্রদূতের

সেনেগাল

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে নকআউটের আশা বাঁচাল সেনেগাল

ফ্রান্স

ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

গোলাপি

বিশ্বকাপে কেন ফুটবলারদের পায়ে গোলাপি বুটের ছড়াছড়ি?

সুইডেন

ড্রয়ের পর বিদায় ভেবে কান্না, পরে জানলেন নকআউটে সুইডেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa