Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ব্র্যাক ড্রাইভিং স্কুলের ১১ নারী পেলেন পেশাদার চালকের সনদ
জাতীয়

ব্র্যাক ড্রাইভিং স্কুলের ১১ নারী পেলেন পেশাদার চালকের সনদ

By Shamim RezaAugust 2, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : ব্র্যাকের ড্রাইভিং স্কুলে প্রশিক্ষণ নেওয়া ১১ জন নারীর হাতে আনুষ্ঠানিকভাবে পেশাদার চালকের সনদ তুলে দেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে সনদ বিতরণ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ব্র্যাকের ড্রাইভিং স্কুলে প্রশিক্ষণ

Advertisement

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, পেশা হিসেবে গাড়ি চালানো সম্মানজনক। সমাজে এটিকে এখনও মূল্যায়ন করা হচ্ছে না। ফলে অনেকে এই পেশায় আসতে চায় না।

এ সময় নারী গাড়িচালকদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, “সরকারের ১০ শতাংশ কোটা আছে নারী গাড়িচালকদের জন্য। নারী যাত্রীদের জন্য আমাদের আলাদা বাস আছে, কিন্তু সেখানে মহিলা ড্রাইভার-হেল্পার নাই। বিআরটিসি বিভিন্ন জেলায় খণ্ডকালীন গাড়িচালক নিয়োগ দেয়। সেখানে নারী চালকরা যোগ দিয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।”

বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, “এটি অনেক গুরুত্বপূর্ণ পেশা হওয়া সত্ত্বেও পর্যাপ্ত সংখ্যক চালক (নারী) তৈরি করা যাচ্ছে না। ব্র্যাক যে মানসম্পন্ন গাড়িচালক তৈরি করছে অনেকে এ সম্পর্কে জানেও না। জানলে বহু জায়গা থেকে এদের জন্য চাকরির অফার আসত।”

অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম পারিবারিক-সামাজিক বাধার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, “পরিবার ও সমাজ নারীদের এই পেশায় আসতে দিতে চায় না। গত বছর আমরা ১০০ চালক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিলাম, সেখানে ১৫ জন নারী নিতে পারতাম। কিন্তু পরীক্ষা দিলো মাত্র একজন।

“তাকে কিন্তু আমরা নিয়েছি। এবার আমরা টেকনিশিয়ান নেব ২৭ জন। কিন্তু এসেছে মাত্র ৩ জন নারী। আবার নারীরা আসতে শুরু করলে দেখা যাবে সমাজের স্বীকৃতিও চলে এসেছে।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ব্র্যাকের রোড সেইফটি প্রোগ্রামের পরিচালক আহমেদ নাজমুল হুসেইন বলেন, “একজন ব্যক্তির ১২ ঘণ্টা গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকলে তিনি চালক হতে পারেন। সেখানে এই নারীরা সব মিলিয়ে প্রায় ১০০ ঘণ্টা প্রশিক্ষণ পেয়েছেন এবং সড়কে এক হাজার ২০০ কিলোমিটার গাড়ি চালিয়েছেন।

“এরা প্রত্যেকেই প্রথম চেষ্টায় বিআরটিএর লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিন মাস আগে লাইসেন্স পেয়েছেন। গাড়িচালনা ছাড়াও এই চালকরা ইংরেজিতে যোগাযোগের প্রশিক্ষণ পেয়েছেন। জেন্ডার সচেতনতার প্রশিক্ষণও পেয়েছেন। প্রযুক্তির ব্যবহার করতে পারেন তারা। এরা খুবই প্রশিক্ষিত চালক।”

প্রকল্প ব্যবস্থাপক এম খালিদ মাহমুদের সঞ্চালনায় ব্র্যাকের রোড সেইফটি প্রোগ্রামের ব্যবস্থাপক মো. মাইনুল হোসেন প্রতিষ্ঠানটির সড়ক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন দিক অনুষ্ঠানে তুলে ধরেন।

সবার জন্য নিরাপদ সড়কের লক্ষ্যে ২০০১ সাল থেকে কাজ করছে ব্র্যাকের রোড সেফটি প্রোগ্রাম। এসব কার্যক্রমের একটি বড় অংশ নিরাপদ সড়ক ব্যবহারের প্রশিক্ষণ। এ জন্য এখন পর্যন্ত ১২ লাখের বেশি সাধারণ সড়ক ব্যবহারকারী, পাঁচ লাখ ৬১ হাজার শিক্ষার্থী এবং পাঁচ হাজার ৪০০ শিক্ষককে নিরাপদ সড়ক ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

নেলকাটারের সাথে দুটো ছোট চাকু থাকে কেন? অনেকেই জানেন না

এই কার্যক্রমের অংশ হিসেবেই ব্র্যাক ড্রাইভিং স্কুল পরিচালিত হচ্ছে। এতে এখন পর্যন্ত ১১ হাজার ৫৩৫ জন বাণিজ্যিক গাড়ি চালনা, আট হাজার ১৪৭ জনকে বুনিয়াদি গাড়ি চালনা, দুই হাজার ৬৯৮ জন নারীকে গাড়ি চালনা, দুই হাজার ১৩ জনকে মোটর সাইকেল চালনা এবং ৩৮৪ জনকে ড্রাইভিং প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa