ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ৮৪ হাজার ৭৬১ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস পেয়েছেন ৮৩ হাজার ৯৯৫ ভোট।

নবীনগর উপজেলার সহকারী রিটার্নিং অফিসার মো. মাহমুদুল হাসান রাত সাড়ে ১২টা ৪০ মিনিটের দিকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিভিন্ন কেন্দ্র থেকে ঘোষিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।
এ আসনে মোট ভোটকেন্দ্র ১৫৪টি নির্ধারণ করা হয়েছে। ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৮২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৭৩৭ জন, নারী ভোটার ২ লাখ ২৬ হাজার ৮৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


