দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৫-১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে নেইমারের ব্রাজিল। এদিন সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে সেলেসাওদের বিপক্ষে পাত্তাই পায়নি দক্ষিণ কোরিয়া। ম্যাচের মাত্র ৭ম মিনিটেই রিচার্লিসনের গোলে এগিয়ে যায় ব্রাজিল। ৭ম মিনিটে ফ্রেডের কাছ থেকে বল পেয়ে খুব কাছ থেকে ডান পায়ের দারুণ এক শটে দক্ষিণ কোরিয়ার জালে বল জড়ান রিচার্লিসন।
তবে ব্রাজিল এই গোলটি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। নিজেদের মাঠ বলে দক্ষিণ কোরিয়া শুরু থেকেই ছিল উজ্জীবিত। গোল হজম করার পর সেটিকে পরিশোধ করার জন্য ছিল মরিয়া। শেষ পর্যন্ত ম্যাচের ৩১তম মিনিটে গোল শোধ করে দেয় তারা। বক্সের বাম প্রান্ত থেকে ডান পায়ের দারুণ এক শটে ব্রাজিল গোলরক্ষক ওয়েভার্টনকে পরাস্ত করেন হাং উই জু। ১-১ গোলে সমতায় বিরাজ করছে এখন ব্রাজিল-দক্ষিণ কোরিয়া ম্যাচ।

৮০তম মিনিটে নেইমারের পরিবর্তে নামা কৌতিনহো করেন চতুর্থ গোল। এখানেই শেষ হতে পারতো ম্যাচের ফলাফল। কিন্তু ইনজুরি টাইমে দলের হয়ে ৫ম গোলটি আসে জেসুসের পা থেকে। এরই সাথে নির্ধারণ হয়ে যায় ম্যাচের ফলাফল। ব্রাজিল ৫ দক্ষিণ কোরিয়া ১।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



