স্পোর্টস ডেস্ক : ফুটবলে ব্রাজিলের ইতিহাসটা বেশ সমৃদ্ধ। পুরুষদের বিশ্বকাপের সবচেয়ে বেশি বারের চ্যাম্পিয়ন, নারীদের বিশ্বকাপে শিরোপা না জিতলেও ফাইনাল খেলেছে একবার, কোপা আমেরিকার রেকর্ডবারের চ্যাম্পিয়নও দলটি।

ব্রাজিলের স্বপ্ন ভেঙে বিশ্বকাপের ফাইনালে জাপান

Advertisement

তবে নারীদের অ-২০ বিশ্বকাপ শিরোপাটা বরাবরই হতাশ করেছে ফুটবলের অন্যতম শক্তিধর এই দেশকে। শিরোপা জেতা তো দূরের কথা, একটা বারের জন্য ফাইনালেও খেলতে পারেনি সেলেসাওরা। সেই সুযোগটা ছিল এবার। তবে জাপানের কাছে হেরে সে সুযোগ আর কাজে লাগানো হয়নি দলটি। জাপানিজদের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ স্বপ্ন ধুলোয় মিশে গেছে তাদের।

বিশ্বকাপের সেমিফাইনালে আজ ব্রাজিল মুখোমুখি হয়েছিল অ-২০ নারী বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন জাপানের। এস্তাদিও নাসিওনাল দে কোস্তারিকায় মুখোমুখি হয়েছিল দুই দল। এই ম্যাচে কোচ হোনাস উরিয়াসের ব্রাজিল শুরু থেকেই ছিল দ্বিতীয় সেরা দল হয়ে। বলের দখলে ছিল পিছিয়ে।

তবে প্রতিপক্ষ গোলমুখে শটের দিক থেকে ব্রাজিলের আধিপত্যই ছিল বেশি। ব্রাজিলের ১৯ শটের ৬টি গেছে জাপান গোলমুখে। আর এর বিপরীতে জাপানের শট ছিল মোটে ৯টি, যার ৪টি ছিল প্রতিপক্ষ গোলমুখে।

কাজের কাজটা জাপানই করেছে বৈকি! ৩০ মিনিটে ইয়ুজুকি ইয়ামামোতোর গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে এই গোলের জবাব আর দিতে পারেনি ব্রাজিল।

জবাবটা দিল দ্বিতীয়ার্ধে। ৫৫ মিনিটে মিরিয়াম ক্রিশ্চিনার গোলে সমতা ফেরায় ব্রাজিল। তাতে ফাইনালের আশাটাও আবার জেগে ওঠে সেলেসাও ডাগআউটে। তবে সে আশাটা স্থায়ী হলো কেবল ২৯ মিনিট।

ম্যাচের ৮৪তম মিনিটে ব্রাজিলের বুকে ছুরি বসিয়ে গোলটা আদায় করে নেন মাইকা হামানো। বক্সের বাইরে থেকে সতীর্থের বাড়ানো বল দখলে নিয়ে গোলরক্ষককে দারুণ দক্ষতায় ধোঁকা দেন, অসাধারণ এক চিপে জয়সূচক গোলটা পেয়ে যান তিনি।

সেই গোলের জবাবটা আর দিতে পারেনি ব্রাজিল। ২-১ ব্যবধানে জিতে ফাইনালে চলে যায় জাপান। নিজেদের ইতিহাসে চতুর্থবারের মতো তৃতীয় স্থান নির্ধারণীতে জায়গা হয় ব্রাজিলের।

নুডলস খাওয়ার সময় সেফটিপিন আটকে গেল শিশুর গলায়

দিনের অন্য ম্যাচে একই ভেন্যুতে স্পেন মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডসের। সেই ম্যাচে ইনমা গাবারোর জোড়া গোলে ডাচদের ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে স্পেন।

আগামী ২৮ আগস্ট প্রতিযোগিতার ফাইনালে জাপান মুখোমুখি হবে স্পেনের, আগের বিশ্বকাপের ফাইনালেও এই দুই দলই মুখোমুখি হয়েছিল একে অন্যের। একই দিন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রাজিল খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.