স্পোর্টস ডেস্ক : ব্রাজিল-আর্জেন্টিনার নাম শুনলেই সকলের চোখের সামনে ভেসে উঠে লিওনেল মেসি, নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, আলভারেজদের বল পায়ে প্রতিপক্ষের গোলমুখে দৌড়ে যাওয়া। কিন্তু এ দুটি দেশ এবার আলাদা ভূমিকায় মাঠে আবির্ভূত হয়েছে। তারা ২২ গজের ব্যাট হাতে কারিকুরি দেখাতে মাঠে আবির্ভূত হয়েছে।

befunky-collage

Advertisement

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে চলছে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকার সাব-রিজিওনাল অঞ্চলের বাছাইপর্বের ম্যাচ। আমেরিকা থেকে উপ আঞ্চলিক বাছাই পর্বে আজ নিজ নিজ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই দলের জন্যই আজকের ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ।

বুধবার (১১ ডিসেম্বর) উপ আঞ্চলিক বাছাই পর্বে নিজেদের পঞ্চম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ সুরিনাম। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত১২টায়।

একই প্রতিযোগিতায় আজ মাঠে নামবে ব্রাজিল। উপ আঞ্চলিক বাছাই পর্বে সেলেসাওদেরও এটি চতুর্থ ম্যাচ। ব্রাজিলের প্রতিপক্ষ বারমুডা। এই ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।

আমেরিকা থেকে উপ আঞ্চলিক বাছাই পর্বে এখনও পর্যন্ত ৪ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। যেখানে ২ জয়ের বিপরীতে তারা হেরেছে এক ম্যাচে। আর্জেন্টিনার বাকি ম্যাচটি অবশ্য মাঠে গড়ায়নি। বাতিল হয়েছে। ৪ ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে তারা।

অন্যদিকে ব্রাজিলের ম্যাচ খেলেছে ৩টি। যেখানে এক জয়ের বিপরীতে ২ ম্যাচে হেরেছে সেলেসাওরা। ৩ ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে ৯ দলের এই আসরে পয়েন্ট তালিকার সাতে আছে তারা।

আর্জেন্টিনা স্কোয়াড : অগাস্টো মোস্তফা, ব্রুনো অ্যাঞ্জেলেটি, লুকাস রসি, ম্যানুয়েল ইতুর্বে, পেড্রো ব্যারন (অধিনায়ক), অগাস্টিন রিভেরো, অ্যালান কির্শবাউম, গুইডো অ্যাঞ্জেলেটি, আলেজান্দ্রো ফার্গুসন (উইকেটরক্ষক), সান্তিয়াগো ইতুর্বে (উইকেটরক্ষক), অগাস্টিন হোসেন, হার্নান ফেনেল, সান্তিয়াগো ডুগান, টমাস রসি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.