স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলের নাম নিলেও সবার আগে উঠে আসে ব্রাজিল-আর্জেন্টিনার নাম। লাতিন আমেরিকার দেশদুইটি ফুটবল বিশ্বে দীর্ঘ দিন ধরে রাজত্ব করে আসছে। ফুটবল বিশ্বকাপের ২২টি আসরের মধ্যে আটবারই শিরোপা নিয়েছে দল দুইটি।

ব্রাজিল-আর্জেন্টিনা পুরুষ ফুটবল দল বিশ্ব ফুটবলে যতটা দাপটের সঙ্গে নিজেদের তুলে ধরেছে ঠিক ততটা পারেনি দুই দেশের নারী ফুটবলাররা। বিশ্ব মঞ্চেও খুব একটা সফলতা নেই ব্রাজিল-আর্জেন্টিনা নারী দলের।

মাস খানেক পরই পর্দা উঠতে যাচ্ছে নারী ফুটবল বিশ্বকাপের। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টটির আগে র‍্যাঙ্কিং প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা ফিফা

Advertisement

সংস্থাটির প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বরাবরের মতো এবারও শীর্ষে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। এছাড়া ব্রাজিল একধাপ এগিয়ে আট নম্বরে উঠে এসেছে। বর্তমানে তাদের অর্জিত পয়েন্ট ১৯৯৫.৩০। এর আগে, ১৯৭২.৯৯ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে ছিল তারা। ইংল্যান্ডের বিপক্ষে ড্র এবং জার্মানির বিপক্ষে জয়ের ফলে র‍্যাঙ্কিংয়ে এই অগ্রগতি হয় ব্রাজিল নারী ফুটবল দলের।

পুরুষদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকলেও নারীদের র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান ২৮। পয়েন্ট টেবিলে খুব একটা পরিবর্তন না আসায় তাদের অবস্থানও অপরিবর্তিত।

২০৬১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানির মেয়েরা। তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে সুইডেন এবং ইংল্যান্ড। ২০২৬ পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে রয়েছে ফ্রান্স, ২০০২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান স্পেনের। সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছে কানাডা এবং ব্রাজিল। শীর্ষ দশের শেষ দুই দল হলো নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়া।

আরও পড়ুন : নানা নাটকীয়তার পর অবশেষে এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত

উল্লেখ্য, আগামী ২০ জুলাই থেকে শুরু হবে মেয়েদের ফুটবলের মেগা আসর। আসন্ন বিশ্বকাপে অংশ নেবে ৩২টি দল। সর্বশেষ ২০১৯ আসরে খেলেছিল ২৪ দল, সেটি এবার বাড়ানো হয়েছে।

চ্যাম্পিয়নস লিগ জিতে আর্জেন্টাইন আলভারেজের বিশ্ব রেকর্ড

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.