Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ৫ বছর পর র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল, আবারো পেছাল বাংলাদেশ
খেলাধুলা

৫ বছর পর র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল, আবারো পেছাল বাংলাদেশ

By Sibbir OsmanMarch 31, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর কিছুদিন ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করে চ্যাম্পিয়ন ফ্রান্স। কিন্তু ২০১৮ সালের সেপ্টেম্বরে তাদের টপকে শীর্ষে অবস্থান নেয় বেলজিয়াম। এরপর অনেক টুর্নামেন্ট হলেও তাদের টলাতে পারেনি কোনও দল। যার মধ্যে ছিল ইউরোর বাছাইপর্ব, বিশ্বকাপ বাছাইপর্ব, এমনকি একটি ইউরো চ্যাম্পিয়নশিপও। যে ইউরোতে সেমিফাইনালেও উঠতে ব্যর্থ হয় বেলজিয়াম। তারপরও তাদের কেউ টেবিলের চূড়া থেকে নামাতে পারেনি।

কিন্তু কাতার বিশ্বকাপে ড্রয়ের ঠিক একদিন আগে তাদের সেখান থেকে স্থানচ্যুত করলো নেইমারের দেশ ব্রাজিল। যারা প্রায় ৫ বছর ধরে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আসতে পারেনি। বৃহস্পতিবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ১৯২০ সালে অলিম্পিকের স্বর্ণ ছাড়া আন্তর্জাতিক ফুটবলে কখনো কোনো শিরোপা না জেতা দলটি চলে যায় দুই নম্বরে। অবশ্য বিশ্বকাপের গ্রুপ নির্ধারণে এই অদলবদল কোনো প্রভাব ফেলবে না।
৫ বছর পর র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল, আবারো পেছাল বাংলাদেশ

Advertisement

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রীতি ম্যাচ খেলে বেলজিয়াম। সেখানে আইরিশদের সঙ্গে ২-২ গোলে ড্র এবং বুরকিনা ফাসোর বিরুদ্ধে ৩-০ গোলে জয় পায় হেজার্ড-ব্রুইনারা। কিন্তু প্রথম ম্যাচের ড্রই তাদের সর্বনাশ করে। তাই কোনো ম্যাচ না হেরেও ১.৪৫ রেটিং পয়েন্ট হারায় বেলজিয়াম। এডেন হ্যাজার্ড-কেভিন ডি ব্রুইনাদের দলের রেটিং পয়েন্ট এখন ১৮২৭।

এদিকে বাছাইপর্বের ম্যাচের কো-এফেশিয়েন্ট বেশি থাকায় ব্রাজিল চলতি সপ্তাহে ৯.২৭ রেটিং পয়েন্ট বাড়িয়ে নিয়েছে। তাদের এখন রেটিং পয়েন্ট ১৮৩২.৬৯। ওদিকে বিশ্বকাপ ও উয়েফা নেশনস কাপ জেতা ফ্রান্স ১৭৮৯.৮৫ পয়েন্ট নিয়ে আছে তিনে। ২৪ পয়েন্ট কম নিয়ে মেসির আর্জেন্টিনার অবস্থান চারে। পাঁচে ইংল্যান্ড, আর বিশ্বকাপে যেতে না পারা ইতালি আছে ছয়ে। স্পেন, পর্তুগাল, মেক্সিকো ও নেদারল্যান্ডস শীর্ষ দশের বাকি চারটি স্থান নিয়েছে।

এদিকে এবারের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলা বাংলাদেশ মালদ্বীপের মাঠে ২-০ গোলে হারের পর ঘরের মাঠে মঙ্গোলিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে। তাতে ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। লাল-সবুজের দেশের অবস্থান এখন ১৮৮তম দল হিসেবে। ওদিকে সাফ অঞ্চলে সবচেয়ে এগিয়ে থাকা ভারত আছে ১০৬তম স্থানে।

ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

June 22, 2026
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026

Latest News

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa