Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আজীবন নিষেধাজ্ঞার শঙ্কায় ব্রাজিলিয়ান ফুটবলার লুয়কাস পাকেতা!
খেলাধুলা ফুটবল

আজীবন নিষেধাজ্ঞার শঙ্কায় ব্রাজিলিয়ান ফুটবলার লুয়কাস পাকেতা!

By Saiful IslamNovember 1, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : বেটিং কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর এবার আজীবন নিষেধাজ্ঞার শঙ্কায় ব্রাজিলিয়ান ফুটবলার লুয়কাস পাকেতা। চলতি বছরের শুরুর দিকে তার বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগে তদন্ত শুরু ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এবার একই অভিযোগে ব্রাজিলেও তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

Lucas

Advertisement

তদন্তের অংশ হিসেবে তাকে তলব করেছে ব্রাজিলের সংসদীয় কমিশন। আর আগামী মার্চে পাকেতার বিষয়ে শুনানি শুরু করবে এফএ।

ফুটবলে জুয়াড়িদের সাহায্য করতে ইচ্ছে করে কার্ড দেখার অভিযোগ রয়েছে ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যামে খেলা পাকেতার বিরুদ্ধে। ইংলিশ এফএ তাদের অভিযোগএ বলেছে, ২০২২ সালের ১২ নভেম্বর লেস্টার সিটি, ২০২৩ সালের ১২ মার্চ অ্যাস্টন ভিলা, ২১ মে লিডস ইউনাইটেড ও ১২ আগস্ট বোর্নমাউথের সঙ্গে ওয়েস্ট হামের ম্যাচে ইচ্ছে করে কার্ড দেখেছেন পাকেতা।

কেন এমন করেছেন পাকেতা? ম্যাচগুলো নিয়ে বেটিংয়ে অংশ নিয়েছিলেন পাকেতা এবং তার বন্ধুরা। সেখানে লাভবান হতেই ওই কাণ্ড।

পাকেতা সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নিরপরাধ প্রমাণের ঘোষণা দিয়েছেন। তবে এফএ’র অভিযোগের মধ্যেই এবার পাকেতার দেশ ব্রাজিলেও তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

অবৈধ বেটিং নিয়ে তদন্তের অংশ হিসেবে ম্যাচ গড়াপেটা বিষয়ে সাও পাওলোর তদন্ত কমিশনে (সিপিআই) এ সপ্তাহে প্রমাণাদি দাখিল করার কথা ছিল পাকেতার। কিন্তু ২৭ বছর বয়সী এ ফুটবলারের আইনি দল তা স্থগিত করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘সান’ জানিয়েছে, আগামী ৩ ডিসেম্বর লেস্টার সিটির বিপক্ষে ওয়েস্ট হামের ম্যাচটি খেলতে পারবেন না পাকেতা। কারণ, গত বুধবারের নির্দেশনা অনুযায়ী, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ব্রাজিলের সংসদীয় কমিশনের কাছে প্রমাণাদি জমা দিতে হবে পাকেতাকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, পাকেতার পরিবারের কয়েকজন সদস্যসহ প্রায় ৬০ জন তার ম্যাচে কার্ড দেখা নিয়ে ৭ থেকে ৪০০ পাউন্ড পর্যন্ত বাজি ধরেছেন। এর মাধ্যমে প্রায় ১ লাখ পাউন্ডের কাছাকাছি আয় করেছেন তারা।

বেটিংয়ের এসব অভিযোগ প্রমাণিত হলে পাকেতাকে আজীবন নিষিদ্ধ করতে পারে এফএ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Kep

যে ‘গিরগিটি’ কৌশলে কেপ ভার্দেকে হারাবেন মেসিরা

July 3, 2026
Cotch

ছবি তোলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পুলিশের সঙ্গে মিশরের কোচের হাতাহাতি

July 3, 2026
ভোজিনিয়ার

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার

July 3, 2026

Latest News

Kep

যে ‘গিরগিটি’ কৌশলে কেপ ভার্দেকে হারাবেন মেসিরা

Cotch

ছবি তোলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পুলিশের সঙ্গে মিশরের কোচের হাতাহাতি

ভোজিনিয়ার

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার

মেসি

বিমানবন্দরের চেকপয়েন্টে লাইটার জব্দ, হাসিতে ফেটে পড়লেন মেসি

রোনালদো

২ বার ‘বিসমিল্লাহ’ বলে পেনাল্টিতে গোলের দেখা পেলেন রোনালদো

বিশ্বকাপে আর্জেন্টিনা

বিশ্বকাপে আর্জেন্টিনার বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ, কড়া জবাব স্কালোনির

মাইক্রোচিপ

‘মাইক্রোচিপ’ বাঁচিয়ে দিল রোনালদোদের

রোনালদো

শেষ ষোলোতে উঠেই অবসর নিয়ে মুখ খুললেন রোনালদো

নেইমার

নরওয়ের বিপক্ষে কখন মাঠে নামবেন নেইমার, জানালেন আনচেলত্তি

ফিফার বিরুদ্ধে মামলা

বিশ্বকাপ থেকে ইরান বিদায়ে ফিফার বিরুদ্ধে ১ বিলিয়ন ডলারের মামলা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa