স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার ৪৮তম আসর চলছে। দেখতে দেখতে শেষের পথে গ্রুপ পর্ব। যেখানে প্রথম ম্যাচে কোস্টারিকার কাছে পয়েন্ট হারানোয় সমালোচকদের তীব্র সমালোচনায় পড়েছিল ব্রাজিল।

brazil-football

Advertisement

এতে করে কঠিন হয়ে যায় তাদের টুর্নামেন্টে টিকে থাকা। কিন্তু দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় সেলেসাওরা। প্যারাগুয়ের বিপক্ষে ওই ম্যাচে নিজেদের আসল রূপ দেখায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

গত বৃহস্পতিবার (২৯ জুন) অ্যালেজায়ান্ট স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে হারিয়ে তিন পয়েন্ট অর্জন করে ব্রাজিল। তবে এই জয়ের পরও এখন পর্যন্ত নিশ্চিত হয়নি ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে খেলা।

বুধবার (৩ জুলাই) যুক্তরাষ্ট্রের লেভিস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ‘ডি’ গ্রুপের শীর্ষে থাকা দল কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে তাদের জিততেই হবে, অন্তত এক পয়েন্ট নিতে হবে।

এমনটা হলে তবেই নিশ্চিত হবে ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল। কোনোভাবে যদি কলম্বিয়ার কাছে তারা হেরে যায় সেক্ষেত্রেও কোয়ার্টারের স্বপ্ন টিকে থাকবে সেলেসাওদের সামনে। এজন্য অবশ্য কঠিন সমীকরণের সামনে দিয়ে যেতে হবে তাদের।

একই সময়ে অর্থাৎ বুধবার (৩ জুলাই) যুক্তরাষ্ট্রের কিউটু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় ‘ডি’ গ্রুপ থেকে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে কোস্টারিকা ও প্যারাগুয়ে। সে ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে ব্রাজিলকে।

এ ম্যাচে যদি কোস্টারিকা কমপক্ষে ৪-০ গোলে প্যারাগুয়েকে পরাজিত করে তাহলে পয়েন্ট সমান হওয়া সত্ত্বেও গোল ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টারে চলে যাবে ব্রাজিল।

কেননা এই মুহূর্তে ব্রাজিলের পয়েন্ট ৪, গোল +৩ আর কোস্টারিকার পয়েন্ট ১, গোল -৩। তাই কলম্বিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করলেই কোয়ার্টারে চলে যাবে সেলেসাওরা।

কিন্তু ব্রাজিল যদি কলম্বিয়ার কাছে নূন্যতম ১-০ গোলে হারে তাহলে প্যারাগুয়ের বিপক্ষে ৩-০ গোলে জয় পেলেই কোয়ার্টারে চলে যাবে কোস্টারিকা। তাই কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে কোনোভাবেই হারা যাবে না।

ইউরো নকআউট: আজ নেদারল্যান্ডকে হারিয়ে চমক দেখাবে রোমানিয়া?

দুইটি করে ম্যাচ শেষে কলম্বিয়া ৬ পয়েন্ট নিয়ে টেবিল টপার। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ব্রাজিল। ১ পয়েন্ট নিয়ে তিনে কোস্টারিকা। সবার শেষে অবস্থান প্যারাগুয়ের।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.