জুমবাংলা ডেস্ক : সম্প্রতি ঘটে যাওয়া সব মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সড়ক দুর্ঘটনা রোধে ও সড়কে শৃঙ্খলা জোরদার করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে সংস্থাটি।

sorok

Advertisement

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিআরটিএর পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই রাব্বানী স্বাক্ষরিত এক চিঠিতে অভিযান পরিচালনাসংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, অবৈধ নছিমন-করিমন, থ্রি-হুইলার, ফিটনেসবিহীন মোটরযান ও ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেল সড়ক-মহাসড়কে চলাচল, মোটরযানের অতিরিক্ত গতি এবং মালবাহী গাড়িতে যাত্রী বহন ইত্যাদি অনিয়মের কারণে সম্প্রতি সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং ট্রাফিক পুলিশের অভিযান জোরদারের মাধ্যমে এসব অনিয়ম বন্ধ করে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব।

এতে আরও বলা হয়েছে, সড়ক দুর্ঘটনা হ্রাসে বিআরটিএর সার্কেল অফিসের সহকারী পরিচালকেরা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালাবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিআরটিএর কর্মকর্তাদের অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হল। পাশাপাশি বিআরটিএর বিভাগীয় পরিচালক ও উপপরিচালকরা এ কার্যক্রম তদারকি করবেন।

মেহেদির সঙ্গে যা মেশালে পাকা চুল কালো হয়

উল্লেখ্য, বুধবার (১৭ এপ্রিল) ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় ভয়াবহ দুর্ঘটনায় ১৪ জন নিহত হন। এর কিছুদিন আগে ফরিদপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৫ জন মারা যান। বুধবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, গত মার্চে ৫৫২টি সড়ক দুর্ঘটনায় ৫৬৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২২৮ জন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.