Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বি‌টিভি‌কে জনগণের মিডিয়া হিসেবে কাজ করার আহ্বান তথ্য উপদেষ্টার
জাতীয়

বি‌টিভি‌কে জনগণের মিডিয়া হিসেবে কাজ করার আহ্বান তথ্য উপদেষ্টার

By Shamim RezaSeptember 5, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : বাংলা‌দেশ টে‌লি‌ভিশন‌কে (বিটিভি) জনগণের মিডিয়া হিসেবে কাজ করার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

btv

Advertisement

বুধবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর রামপুরায় বিটিভি স্টেশন পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির কর্মকর্তা‌দের প্রতি এ আহ্বান জানান তি‌নি।

তথ্য উপদেষ্টা বলেন, সরকার‌কে খু‌শি করার দরকার নেই। স্বাধীনভা‌বে জনগ‌ণের জন‌্য কাজ কর‌তে হ‌বে। জনবান্ধব হতে হবে বিটিভিকে।

তি‌নি বলেন, বিটিভিকে গণমাধ্যমের প্রকৃত নীতিমালা মেনে চলতে হবে। সংস্কারের জন্য আইন ও নীতিমালা পর্যালোচনা করা প্রয়োজন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, তাদের পরিবারের ইন্টারভিউ নিয়ে ডকুমেন্টারি করার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, প্রান্তিক বা ঢাকার বাইরে ও গরিব মানুষ যারা এই মুভমেন্টে শহিদ হয়েছেন, তাদের গল্প জনগণকে জানানো দরকার।

এই সরকার কোনো দলকে উপস্থাপন করে না। তাই, প্রচারের ক্ষেত্রে কোনো দলকে একচেটিয়া প্রাধান্য না দিতে বিটিভিকে পরামর্শ দেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, যারা আওয়ামী সরকারের আমলে অনুষ্ঠান করতে পারেননি, যারা বঞ্চিত ছিলেন, তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত।

সরকারকে খুশি করতে যেন কিছুই না করা হয়, সে ব্যাপারে বিটিভিকে স্পষ্টভাবে বলে দেন তথ্য উপদেষ্টা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিটিভি ভবনে হামলায় অন্তত ১৮৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে উপদেষ্টাকে জানান প্রতিষ্ঠানটির ডিডিজি সাইদুর রহমান। এ হামলায় প্রতিষ্ঠানের কেউ আহত হয়েছেন কি না, তা জানতে চান তথ্য উপদেষ্টা।

সংখ্যালঘুদের ওপর হামলা, বন্যার্ত মানুষদের দুর্গতি, সারাদেশে চাঁদাবাজি, দখলদারিত্ব এবং সীমান্ত হত্যার বিষয়গুলো গুরুত্ব সহকারে প্রচারের জন্য নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

শহিদ আহনাফের বাসায় তথ্য উপদেষ্টা
বুধবার মিরপুরের পাইকপাড়ায় ছাত্র-জনতার অভ্যুত্থানকালে নিহত কলেজ ছাত্র আহনাফের বাসায় যান তথ্য উপদেষ্টা না‌হিদ ইসলাম। তি‌নি আহনাফের ছোট ভাইয়ের পড়াশোনার খোঁজ-খবর নেন এবং এখন থেকে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। এ সময় আহনাফের মা, বাবা, দুই ভাই এবং খালা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, গনঅভ্যুত্থানের সময় ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে এসেছিল, তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। খুব শিগগিরই সব শহিদের পরিবারের সদস্যদের নিয়ে একটি স্মরণসভা করা হবে। সেখানে আপনাদের উপস্থিতি কাম্য।

তিনি আরো বলেন, আন্দোলনে যারা শহিদ হয়েছেন, তাদের দেশ মনে রাখবে। নাম না জানা অনেক ছাত্র-জনতা এ আন্দোলনে শহিদ হয়েছেন। তাদের তালিকা করা হচ্ছে। এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গেছে। শহিদদের জন্যই আমরা বেঁচে আছি। স্বাধীনভাবে, প্রাণ খুলে কথা বলতে পারছি।

তরুণদের জন্য বিল গেটস এর পরামর্শ, যা আপনার জীবন বদলে দিবে

উল্লেখ্য, শহিদ শফিক উদ্দিন আহমেদ আহনাফ (১৭) রাজধানীর বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে ৪ আগস্ট তিনি মিরপুর-১০ এ পুলিশের গুলিতে নিহত হয়। গুলি তার বুকের ডান দিক দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

July 21, 2026
ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

July 21, 2026
প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

July 21, 2026

Latest News

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হজ প্যাকেজ

সরকা‌রি দুটি হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমলেও খরচ বেড়েছে অন্য খাতে

BRTA

গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

বাধ্যতামূলক মধ্যস্থতা

ভোলাসহ ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

সরকারি ব্যবস্থাপনা

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

Zubaida Rahman

মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস ডা. জুবাইদার

প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কার্যক্রম সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa