Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বাস কাউন্টারগুলোয় বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়
জাতীয়

বাস কাউন্টারগুলোয় বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়

By Shamim RezaJune 23, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। ইতোমধ্যেই বাস কাউন্টারগুলোয় ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হয়ে যাওয়ায় অনেকেই পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে ছুটছেন গ্রামের বাড়িতে। শুক্রবার (২৩ জুন) রাজধানীর কল্যাণপুর, শ্যামলী ও গাবতলীতে গিয়ে দেখা গেছে এমন চিত্র।

বাস কাউন্টার

Advertisement

পরিবহন কর্তৃপক্ষরা জানিয়েছেন, ঈদে ঘর ফেরত মানুষের ভিড়টা অন্যান্য বছরের তুলনায় এবার একটু বেশি। গত ২১ তারিখ থেকে কাউন্টারগুলোয় যাত্রীদের চাপ রয়েছে। এ চাপ দ্বিগুণ হবে বলে মনে করছেন তারা।

এ বিষয়ে কল্যাণপুর শাহ ফতেহ আলী পরিবহনের জিএম রাইসুল ইসলাম সবুজ বলেন, গত ২১ তারিখ থেকে বাস কাউন্টারগুলোতে যাত্রীদের চাপ রয়েছে। আজ থেকে এই চাপ আরও বাড়বে।

এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় না হলেও শঙ্কা রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, যে গাড়ি ভোর চারটার সময় আসার কথা ছিল সেটা আজ সকাল ৯টায় এসে পৌঁছাল। যমুনা সেতুতে জ্যাম তৈরি হয়েছে, এতে করে আগামীতে শিডিউল বিপর্যয় হতে পারে, এমন একটা ধারণা করা হচ্ছে। গত ঈদে রাস্তা ক্লিয়ার ছিল, কিন্তু এবার জ্যামের ভাব চলে আসছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, বিআরটিএ’র নির্ধারিত দামে টিকিট বিক্রি হয়েছে, এবারও আগেই অনলাইনে সব টিকেট বিক্রি হয়ে গেছে। এখন যে দুইচার জন যাত্রী আসছেন, তাও পেছনের এক দুইটা সিট পাচ্ছেন।

জুরাইন থেকে কল্যাণপুর বাস কাউন্টারে নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে এসেছেন দিনাজপুরগামী যাত্রী শামসুল আলম। তিনি বলেন, একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। ঈদের ছুটি ২৭ জুন থেকে শুরু হলেও আমি অফিস থেকে ২৪, ২৫ ও ২৬ জুন ছুটি নিয়েছি, তাই আজ সাপ্তাহিক বন্ধ হওয়ায় ঈদ করতে পরিবার নিয়ে বাড়ি যাচ্ছি। অনেকটা সময় বাকি থাকলেও আগেই কাউন্টারে এসে অপেক্ষা করছি। বাড়িতে পরিবারের সবার সঙ্গে ঈদ করার আনন্দটাই অন্যরকম। তাই একটু-আধটু কষ্ট কোনো বিষয় না।

বাস কাউন্টারগুলো অতিরিক্ত ভাড়া নিচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা অনলাইনে বিআরটিএ’র নির্ধারিত ভাড়াতেই টিকিট করেছি। এখানে বেশি ভাড়া দেওয়ার সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেন।

বাজার কাঁপাতে আসছে টিভিএস এর নতুন বাইক, যেমন মাইলেজ তেমনই ফিচার

প্রতি বছরই ঈদের এক সপ্তাহ আগে থেকে আমাদের চাপ বাড়তে থাকে। শেষ দিকে এটা কয়েকগুণ বাড়ে বলে জানিয়েছেন কল্যাণপুরে হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার মো. রাকিব। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবারের (২২ জুন) চেয়ে আজকে শুক্রবার (২৩ জুন) যাত্রীদের চাপটা বেশি। সম্পূর্ণ সিট পূরণ করে গাড়ি ছাড়ছে। এখন পর্যন্ত কোনো ধরনের ভোগান্তি নেই বলে তিনি উল্লেখ করেন। এদিকে অনলাইনে টিকেট না করেও কাউন্টার এসে টিকিট সংগ্রহ করে অনেককেই নিজ গন্তব্যে যেতে দেখা গেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন : স্বাস্থ্যমন্ত্রী

July 6, 2026
আযম খান

প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি : আযম খান

July 6, 2026
Current

বিল বাড়লেও কেন কমছে না লোডশেডিং, ব্যাখ্যা পিডিবির

July 6, 2026

Latest News

স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন : স্বাস্থ্যমন্ত্রী

আযম খান

প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি : আযম খান

Current

বিল বাড়লেও কেন কমছে না লোডশেডিং, ব্যাখ্যা পিডিবির

পুলিশের শীর্ষ কর্মকর্তা

পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

Honey

হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল: চক্রের ৫ সদস্য গ্রেফতার

আলভীর জামিন

অভিনেতা জাহের আলভীর জামিন আবারও নামঞ্জুর

ইউপি-পৌরসভা

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, প্রথম ধাপে ইউপি-পৌরসভা

ভারী বৃষ্টি

কক্সবাজারে ভারী বৃষ্টিতে চার জায়গায় পাহাড়ধস, ৯ জনের মৃত্যু

BCS

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

লোডশেডিং

বিদ্যুৎ ‘শর্টেজ’–এর জন্য নয়, ‘টেকনিক্যাল’ কারণে গ্রামের লোডশেডিং

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa