জুমবাংলা ডেস্ক : সরকার ঘোষিত নতুন অফিস সূচির কারণে বুধবার (১৯ জুন) থেকে মেট্রোরেল চলাচলেও পরিবর্তন আসছে। বর্তমানে দিনে ১৯৪ বার মেট্রোরেল আসা- যাওয়া করলেও বুধবার থেকে ১৯৬ বার আসা-যাওয়া করবে।

Metro

Advertisement

নতুন অফিস ঘণ্টার সঙ্গে সামঞ্জস্য রেখে মেট্রোরেলের পিক ও অফ পিক আওয়ারের সময়েও পরিবর্তন আনা হচ্ছে।

রাজধানীর ইস্কাটনে নিজ কার্যালয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এসব তথ্য জানিয়েছেন।

এমএএন ছিদ্দিক বলেন, ‘৬ জুন এক প্রজ্ঞানে সরকার অফিসের সময়সূচি নয়টা থেকে পাঁচটা পর্যন্ত করেছে। যা ১৯ জুন থেকে কার্যকর হচ্ছে। তাই মেট্রোরেলের পিক ও অফ পিক আওয়ারের সময়ে পরিবর্তন আনা হয়েছে। সকালে চলাচলে সময়ের পরিবর্তন না এলেও বিকাল থেকে চলাচলের মধ্যবর্তী সময়ে পরিবর্তন আনা হয়েছে।’

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক জানান, নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দুপুর ২টা ২৫ মিনিট থেকে রাত ৮টা ৩২ মিনিট পর্যন্ত পিক আওয়ারে ৮ মিনিট পরপর মেট্রোরেল চলবে। আর রাত ৮টা ৩৩ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত স্পেশাল অফ পিক আওয়ারে ১০ মিনিট পরপর চলবে মেট্রোরেল। সর্বশেষ রাত ৯টা থেকে ৯টা ৪০ পর্যন্ত ১২ মিনিট পরপর চলবে ট্রেন।

এমএএন ছিদ্দিক বলেন, মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত দুপুর ৩টা ৫ মিনিট থেকে রাত ৯টা ১২ মিনিট ৮ মিনিট পরপর চলবে ট্রেন। আর রাত ৯টা ১৩ মিনিট থেকে রাত ৯টা ৪০ পর্যন্ত ১০ মিনিট পরপর চলবে। সরকারি ছুটির দিনগুলোতেও সময়ের পরিবর্তন এসেছে।

কানে শুনছেন না অলকা ইয়াগনিক, ভক্তদের দিলেন সতর্কবার্তা

শনিবার ছাড়া অনান্য ছুটির দিনে সকালে মেট্রো ট্রেন ১২ মিনিটের পরিবর্তে ১৫ মিনিট পরপর ছাড়বে। দুপরের পর আগের সময়েই চলবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.