Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ২১০০ সালের মধ্যে বিশ্বের দর্শনীয় কিছু স্থানের আবহাওয়ায় আসবে পরিবর্তন
আন্তর্জাতিক

২১০০ সালের মধ্যে বিশ্বের দর্শনীয় কিছু স্থানের আবহাওয়ায় আসবে পরিবর্তন

By Tarek HasanApril 24, 20242 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আমেরিকা এবং ইউরোপে এখন আনুষ্ঠানিকভাবে চলছে বসন্ত। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করছেন স্থানগুলোর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। তবে বিজ্ঞানীরা ভবিষ্যদ্বাণী করেছেন যে এই স্থানগুলোর আবহাওয়ায় ২১০০ সালের মধ্যে অনেক পরিবর্তন আসবে।

world

এনডিটিভি জানিয়েছে, জার্নাল অফ ক্লাইমেটে প্রকাশিত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে, যেখানে নির্দিষ্ট কিছু স্থানের জলবায়ু পরিবর্তন নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। গবেষণায় বলা হয়েছে, এই পরিবর্তন জীবনযাত্রার মান, ভ্রমণ এবং পর্যটন খাতের ওপর ব্যপক প্রভাব ফেলবে। বেশ কিছু স্থানে খারাপ আবহাওয়ার কারণে মানুষজন বাহিরে গিয়ে কাজ করতে পারবেন না বা ভ্রমণে নিরুৎসাহিত হবেন। ফলে বর্তমানের স্বাভাবিক দিনের তুলনায় ২১০০ সালের দিকে অতিরিক্ত অনেকগুলো দিন খারাপ আবহাওয়ার কারণে হারাবে দেশগুলো।

গবেষণার প্রধান লেখক অধ্যাপক এলফাতিহ এলতাহির বলেছেন, গবেষণার ফল, কীভাবে সারা বিশ্বের মানুষ জলবায়ু পরিবর্তন অনুভব করবে তা নির্দেশ করে। এছাড়াও দিনের বেলাতে মানুষের কার্যক্রম সম্পন্ন করা নিয়েও শঙ্কা তৈরি করেছে। এমআইটির পোস্টডক্টরাল গবেষক এবং গবেষণা দলের সদস্য ইয়েনউ চোই বলেন, রাশিয়া, কানাডা এবং উত্তরের দেশগুলো ভবিষ্যতে বেশ কয়েকটি বেশি দিন উপভোগ করতে পারবে অনেক দেশের তুলনায়। অন্যদিকে আইভরি কোস্টের মতো উন্নয়নশীল দেশগুলো অনেকগুলো দিন হারাবে খারাপ আবহাওয়ার কারণে।

গ্রীষ্মের সময় সবথেকে বেশি প্রভাব পড়বে ডোমিনিকান রিপাবলিকে। দেশটি খারাপ আবহাওয়ার কারণে ১২৪ দিনের মত হারাবে কারণ আবহাওয়া খারাপ থাকায় মানুষজন বাহিরে বের হতে পারবেন না। মেক্সিকো, ভারত, থাইল্যান্ড এবং মিশরসহ সমস্ত উত্তর গোলার্ধেও এরকমটা দেখা যাবে। খারাপ আবহাওয়ার কারণে নষ্ট হবে বছরের ৫৫ থেকে ৮৬ দিন। সংযুক্ত আরব আমিরাতও বেশ ক্ষতিগ্রস্ত হবে। বার্ষিক ৮৫ দিন হারাতে পারে দেশটি। বিপরীতে ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি এবং অস্ট্রিয়া ২১০০ সালের মধ্যে ১৮ থেকে ৬০ দিন বর্তমানের থেকে বেশি পাবে।

গরমে চুল পড়ছে অনেক? জেনে নিন করণীয়

কর্নেল ইউনিভার্সিটির সেন্টার ফর সাসটেইনেবল গ্লোবাল এন্টারপ্রাইজের টেকসই পর্যটন পরামর্শদাতা এবং প্রোগ্রাম ম্যানেজার ও’শ্যানন বার্নস বলেছেন, এই প্রথম তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো তুলে ধরার জন্য এমন একটি গবেষণা দেখেছেন। এটি নির্দেশ করে যে ভ্রমণ খাত জলবায়ু পরিবর্তনের দ্বারা কতটা গভীরভাবে প্রভাবিত হতে চলেছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
2100 আন্তর্জাতিক আবহাওয়ায় আসবে কিছু দর্শনীয় পরিবর্তন বিশ্বের মধ্যে সালের স্থানের
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
jeffrey epstein files bangla

এপস্টেইন ফাইল কী? যে কারণে এটি বিশ্বব্যাপী এত আলোচিত

February 3, 2026
ভারতীয় পণ্যে শুল্ক

ভারতীয় পণ্যে শুল্ক কমানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

February 3, 2026
ইটালি

নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আনছে ইতালি

February 3, 2026
Latest News
jeffrey epstein files bangla

এপস্টেইন ফাইল কী? যে কারণে এটি বিশ্বব্যাপী এত আলোচিত

ভারতীয় পণ্যে শুল্ক

ভারতীয় পণ্যে শুল্ক কমানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইটালি

নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আনছে ইতালি

হাসিনার নাম

এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, চাঞ্চল্যকর আরও তথ্য ফাঁস

যুক্তরাষ্ট্র ও ইরান

চলমান হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

রাশিয়া

ইরানের ইউরেনিয়াম সংরক্ষণে আগ্রহী রাশিয়া

সাক্ষ্য

এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন

ট্রাম্পের হুঁশিয়ারি

গ্র্যামি অ্যাওয়ার্ডস নিয়ে কটাক্ষ, সঞ্চালককে ট্রাম্পের হুঁশিয়ারি

বাংলাদেশি ও রোহিঙ্গা

এআই দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা খুঁজবে ভারত

মমতা

দিল্লিতে যে হুশিয়ারি দিলেন মমতা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.