Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ছয় আসনে উপনির্বাচন আজ
জাতীয়

ছয় আসনে উপনির্বাচন আজ

By Saiful IslamFebruary 1, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি সংসদীয় শূন্য আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আজ বুধবার (০১ ফেব্রুয়ারি)। ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। তবে বাজেট সংকটের কারণে থাকছে না সিসি ক্যামেরা।

ছয় আসনে উপনির্বাচন আজ

Advertisement

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে আটটায়, যা টানা চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

ভোটগ্রহণ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাঠে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান ভোট প্রসঙ্গে বলেছেন, যথারীতি আগে অন্যান্য জায়গায় যেরকম প্রস্তুতি সব আছে, শুধু একটাই নাই। সিসি ক্যামেরার ব্যবস্থা করি নাই। বাকি সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য যা যা করার দরকার সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। আশা করি, সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট হবে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, নির্বাচনে সাধারণ কেন্দ্রে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের ১৬-১৭ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭-১৮ জন করে সদস্য মোতায়েন রয়েছে।

এছাড়া ঠাকুরগাঁও-৩ আসনে ২৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও দুই জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট; বগুড়া-৪ আসনে ২৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও দুই জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট; বগুড়া-৬ আসনে ১৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট; চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ২৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও তিন জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট; চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ২০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ২৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও দুই জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

ছয় আসনে মোট ৩৪ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৫৪টি টিম মোতায়েন করা হয়েছে। অন্যদিকে পুলিশ, এপিবিএন ও ব্যাটেলিয়ন আনসারের ২৮টি স্ট্রাইকিং ফোর্স ও ৩৯টি মোবাইল ফোর্স ভোটের এলাকায় দায়িত্ব পালন করছে।

ঠাকুরগাঁও-৩ এই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছয় জন। ভোটকেন্দ্র ১২৮টি আর ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৪১ জন।

বগুড়া-৪ প্রতিদ্বন্দ্বিতা করছেন নয় জন। ভোটকেন্দ্র ১১২টি আর ভোটার ৩ লাখ ২৮ হাজার ৪৬৯ জন।

বগুড়া-৬ প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন প্রার্থী। ভোটকেন্দ্র ১৪৩টি আর ভোটার ৪ লাখ ১০ হাজার ৭৪৩ জন।

চাঁপাইনবাবগঞ্জ-২ প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছয় জন। ভোটকেন্দ্র রয়েছে ১৮০টি। আর ভোটার ৪ লাখ ৫ হাজার ৪৫০ জন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। ভোটকেন্দ্র রয়েছে ১৭২টি। আর ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন।

ব্রাক্ষণবাড়িয়া-২ প্রতিদ্বিন্দ্বী প্রার্থী পাঁচ জন। ভোটকেন্দ্র ১৩২টি। আর ভোটার রয়েছে ৩ লাখ ৭৩ হাজার ৩১৯ জন।

৫ অতিরিক্ত সচিবকে বদলি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ভিসা

ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা দিলো ভারতীয় হাইকমিশন

July 3, 2026
PM

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, থাকবেন প্রধানমন্ত্রী

July 3, 2026
Army

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

July 3, 2026

Latest News

ভিসা

ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা দিলো ভারতীয় হাইকমিশন

PM

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, থাকবেন প্রধানমন্ত্রী

Army

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

Logo

বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তি আবেদনের তারিখ ঘোষণা, যেভাবে করবেন

এইচএসসি পরীক্ষার্থী

বিশেষ আয়োজনে শনিবার পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষার্থী

Doctor

সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন প্রাইভেট হাসপাতালে থাকা সরকারি চিকিৎসক, ভিডিও ভাইরাল

SSC

এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের ঘিরে বোর্ডের জরুরি নির্দেশনা

Logo

সরকারি কর্মচারীদের সম্মানী বাড়িয়ে পরিপত্র জারি

Sonchoy Potro

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি

ঝড়ের শঙ্কা

রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa